shono
Advertisement
Maharashtra

জাতীয় পশুর শিকার জাতীয় পাখি! মহারাষ্ট্রের জঙ্গলে লেন্সবন্দি বিরল দৃশ্য

পদাধিকার বলে দু'জনই সমমর্যাদার। একজন জাতীয় পশু, অন্যজন জাতীয় পাখি। তবে পদের আভিজাত্য মনুষ্য সমাজে প্রযোজ্য হলেও জঙ্গলে সে অঙ্ক খাটে না।
Published By: Amit Kumar DasPosted: 04:11 PM Aug 21, 2026Updated: 04:11 PM Aug 21, 2026

পদাধিকার বলে দু'জনই সমমর্যাদার। একজন জাতীয় পশু, অন্যজন জাতীয় পাখি। তবে পদের আভিজাত্য মনুষ্য সমাজে প্রযোজ্য হলেও জঙ্গলে সে অঙ্ক খাটে না। এখানকার সব অঙ্ক শেষ পর্যন্ত গিয়ে মেশে খাদ্য ও খাদকে। জঙ্গলের সেই নিষ্ঠুর হিসেব মিলিয়েই ভারতের জাতীয় পশু বাঘের শিকার হল জাতীয় পাখি ময়ূর। দৃশ্য মর্মান্তিক হলেও বিরল সেই ভিডিও এবার লেন্সবন্দি হল মহারাষ্ট্রের জঙ্গলে।

Advertisement

জানা যাচ্ছে, এই ভিডিও ক্যামেরাবন্দি করেছেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার তথা কনটেন্ট ক্রিয়েটর কস্তুরী রঙ্গন। সোশাল মিডিয়ায় শেয়ার করা এই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, 'জাতীয় পশু জাতীয় পাখিকে শিকার করছে।' ভিডিওতে দেখা যাচ্ছে, এক বাঘের শক্তিশালী চোয়ালে বন্দি জীবন্ত ময়ূর। নিশ্চিত মৃত্যুর হাত থেকে পালাতে মরিয়া হয়ে ডানা ঝাপটাচ্ছে পাখিটি। তবে বাঘের কবল থেকে পালাতে পারছে না। দাবি করা হয়েছে, এই ভিডিও মহারাষ্ট্রের নাগপুরের উমরেড-করহান্ডলা বন্যপ্রাণী অভয়ারণ্যের।

ভিডিও ক্যামেরাবন্দি করেছেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার তথা কনটেন্ট ক্রিয়েটর কস্তুরী রঙ্গন। সোশাল মিডিয়ায় শেয়ার করা এই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, 'জাতীয় পশু জাতীয় পাখিকে শিকার করছে।'

ভিডিওটি সোশাল মিডিয়ায় পোস্ট হতেই প্রচুর মানুষ সেটি শেয়ার করেছেন। প্রচুর মানুষ মজার মজার কমেন্ট করেছেন ভিডিওতে। কেউ লিখেছেন, 'মনে হচ্ছে বাঘটি জানে না যে জাতীয় পাখি শিকার করা একটি ফৌজদারি অপরাধ।' আর একজন লিখেছেন, 'আমাদের জাতীয় পাখি আমাদের জাতীয় পশুর খাবারে পরিণত হয়েছে।' কেউ মজার ছলে লিখেছেন, 'এটা জাতীয় ইস্যু।' কারও মতে, 'আইন অনুযায়ী বাঘটির ১৪ বছরের কারাদণ্ড হবে।'

একজন লিখেছেন, 'মানুষ পশু-পাখিকে জাতীয় মর্যাদা দিতে পারে, তাদের জন্য সীমানা ও আইনের বেড়াজাল তৈরি করতে পারে। কিন্তু জঙ্গল শুধুমাত্র একটিই নিয়ম বোঝে, তা হল যোগ্যতমের টিকে থাকা। সেই নির্মম সত্যই এই ভিডিওতে উঠে এসেছে।' যাইহোক সোশাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে জঙ্গলের ভয়ংকর এই ভিডিও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement