shono
Advertisement
Rajasthan

মোদির মুখোশ পরে ৪ লক্ষ টাকার ফোন চুরি! সিসিটিভিতে চোরের 'কীর্তি'তে থ দোকান মালিক

ভিলওয়ারার কারেদা থানা এলাকায় মাঝরাতে মাতেশ্বরী মোবাইল শপে ঢোকার চেষ্টা করে মোদির মুখোশধারী ওই ব্যক্তি। ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ওই ব্যক্তি একটি লোহার রড দিয়ে দোকানের তালা ভাঙার চেষ্টা করছেন।
Published By: Kishore GhoshPosted: 07:29 PM Jul 01, 2026Updated: 07:29 PM Jul 01, 2026

এমন চুরির কৌশলে অবাক গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখের আদলে তৈরি মুখোশ পরে চুরি! এই কাণ্ড ঘটেছে রাজস্থানের ভিলওয়ারা জেলার একটি মোবাইলের দোকানে। গোটা ঘটনা ধরা পড়েছে স্থানীয় বাজারের সিসিটিভি ক্যামেরায়। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।)

Advertisement

ভিলওয়ারার কারেদা থানা এলাকায় মাঝরাতে মাতেশ্বরী মোবাইল শপে ঢোকার চেষ্টা করে মোদির মুখোশধারী ওই ব্যক্তি। ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ওই ব্যক্তি একটি লোহার রড দিয়ে দোকানের তালা ভাঙার চেষ্টা করছেন। একটি সূত্রের দাবি, বেশ কয়েক জন মিলে মোবাইলের দোকানে চুরি করতে এসেছিল। তাঁদের মধ্যে এক ব্যক্তি মোদির ছবিযুক্ত মুখোশ পরেছিলেন। যেমনটা সাধারণত রাজনৈতিক জনসভাগুলিতে দেখা যায়। ছাদ হয়ে সিঁড়ির গেট জোর করে খুলে দোকানে প্রবেশ করেন তিনি। এরপর বেশ কয়েক ডজন স্মার্টফোন নিয়ে পালিয়ে যায়।

পরদিন সকালে দোকান খুলতেই চুরির বিষয়টি বুঝতে পারেন দোকানের মালিক। তাঁর দাবি, ৩০-৪০টি স্মার্টফোন চুরি গিয়েছে। যার বাজার মূল্য ৪-৫ লক্ষ টাকা। যদিও অন্য একটি সূত্র বলছে--- চুরির উদ্দেশে এলেও কৃতকার্য হয়নি ওই ব্যক্তি। যদিও চুরির ঊর্ধ্বে চর্চা চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি যুক্ত চোরের মুখোশ নিয়ে। সেই কারণেই ভাইরাল হয়েছে ‘সচিন গুপ্ত’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিওটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। হইচই পড়েছে সমাজমাধ্যমে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement