shono
Advertisement

'সংবিধানে প্রয়োজনীয় সংশোধন করতে হবে', ক্রীড়া আইন নিয়ে সব রাজ্য সংস্থাকে চিঠি সরকারের

গত বছরই কার্যকর হয়েছে নতুন ক্রীড়া আইন। এবার সেই আইন মেনে সংবিধান বদলে নির্বাচন করার জন্য বাংলার ক্রীড়া সংস্থাগুলিকে বার্তা দিল রাজ্য ক্রীড়া দপ্তর।
Published By: Prasenjit DuttaPosted: 02:14 PM Aug 08, 2026Updated: 02:14 PM Aug 08, 2026

গত বছরই কার্যকর হয়েছে নতুন ক্রীড়া আইন। এবার সেই আইন মেনে সংবিধান বদলে নির্বাচন করার জন্য বাংলার ক্রীড়া সংস্থাগুলিকে বার্তা দিল রাজ্য ক্রীড়া দপ্তর। গত ৪ আগস্ট চিঠি দিয়ে জানানো হয়েছে, ২৫ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে নতুন আইন মেনে নিজ নিজ সংবিধানে প্রয়োজনীয় সংশোধন করতে হবে। বিষয়ে সব রাজ্য ক্রীড়া সংস্থাকে নিয়ে শনিবার সব বৈঠকও ডাকা হয়েছে নব মহাকরণের ক্রীড়া দপ্তরে।

Advertisement

ক্রীড়া দপ্তরের বিশেষ সচিবের পাঠানো চিঠিতে বলা হয়েছে, চলতি বছরের ২০ জানুয়ারি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং ২৮ জানুয়ারি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক দু’টি নির্দেশিকা জারি করে। সেখানে বিভিন্ন জাতীয় ক্রীড়া সংস্থা এবং রাজ্য অলিম্পিক সংস্থাকে বলা হয় জাতীয় ক্রীড়া আইন কার্যকরের জন্য পদক্ষেপ করার কথা জানানো হয়েছিল।

সেই সাপেক্ষে আগামী ২৫ আগস্টের মধ্যে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং অন্য ক্রীড়া সংস্থাগুলিকে নিজ নিজ সংবিধানে প্রয়োজনীয় সংশোধন করতে হবে। সূত্রের খবর, নতুন ক্রীড়া আইন মেনে ফের নির্বাচন করতে হবে সব ক্রীড়া সংস্থাকেই। সেজন্য আগে সংবিধানে বদল আনতে হবে। এই কাজেই গতি আনার জন্য বার্তা দিয়েছে ক্রীড়া দপ্তর।

তবে ২৫ আগস্টের মধ্যে সংবিধান সংশোধনের পুরো প্রক্রিয়া শেষ করা নিয়ে সন্দিহান রাজ্যের ক্রীড়াকর্তারা। এক কর্তার বক্তব্য, সংবিধান বদলের জন্য আগে সাধারণ সভা ডাকতে হবে। সেখানে পাশ করানোর পর সোসাইটি অ্যাক্টে সেই সংবিধানের রেজিস্ট্রেশন করতে হবে। সেটা সময়সাপেক্ষ বিষয়। শনিবার ক্রীড়া মন্ত্রকের বৈঠকে এরাজ্যের ক্রীড়াকর্তাদের একাংশ পুরো প্রক্রিয়ার জন্য ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে নেওয়ার রাস্তায় হাঁটতে পারেন বলেই খবর। যদিও সেই আবেদনে ক্রীড়া দপ্তর কতটা সাড়া দেবে, তা স্পষ্ট নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement