shono
Advertisement
Neeraj Chopra

এশিয়াডে নামবেন না নীরজ, পরপর পদক জিতেও সিদ্ধান্ত 'সোনার ছেলে'র, কেরিয়ার শেষের পথে?

ডায়মন্ড লিগ ফাইনালেও নামবেন না নীরজ।
Published By: Arpan DasPosted: 03:45 PM Aug 29, 2026Updated: 03:45 PM Aug 29, 2026

চোট সারিয়ে কামব্যাকের আশা দেখিয়েছিলেন। কমনওয়েলথ গেমসে রুপো জেতেন নীরজ চোপড়া। এরপর লুসান ডায়মন্ড লিগেও দ্বিতীয় হন। ফাইনালেও জায়গা করে নিয়েছেন। এরপর সামনে এশিয়ান গেমস। কিন্তু সেখানে জ্যাভলিন হাতে নামবেন না নীরজ। ফলে ভারতের একটি কার্যত নিশ্চিত পদক হাতছাড়া হচ্ছে। এই মরশুমেই আর নামবেন না ভারতের 'সোনার ছেলে'। যার নেপথ্যে ফের চোটের ধাক্কা।

Advertisement

সোশাল মিডিয়ায় নীরজ লিখেছেন, 'দীর্ঘ পরিশ্রমের পর মনে হয়েছিল, হয়তো প্রত্যাশিত ফর্ম ফিরে পেয়েছি। লুসানে মরশুমে সেরা থ্রো করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারপরই অনুশীলনের সময় গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যায়। আমার দল ও ডাক্তারের সঙ্গে কথা বলার ঠিক করি, বাকি মরশুমটা ট্র্যাকের বাইরেই কাটাতে হবে। খুবই হতাশ লাগছে। কারণ নিজের ছন্দ খুঁজে পাচ্ছিলাম। কিন্তু কথাতেই আছে, ধাক্কাও জীবনের অঙ্গ। আপাতত আমার লক্ষ্য দ্রুত ফিট হয়ে আরও শক্তিশালী হয়ে মাঠে ফিরে আসা। সকলের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।'

গত দু'বার এশিয়ান গেমসে সোনা জেতেন নীরজ। ডায়মন্ড লিগেও সোনা জিতেছেন। কিন্তু চোটের জন্য এবার দুই ইভেন্টেই নামতে পারবেন না। তার থেকেও বড় মুশকিল হল, নীরজের ধারাবাহিক চোট। পিঠের সমস্যা প্রায়ই ভোগাচ্ছে। যে কারণে ২৮ বছর বয়সি অ্যাথলিটকে নিয়ে আশঙ্কা যে আদৌ কতদিন টানতে পারবেন? কিংবা নিজের সেরা ফর্মে কি পৌছতে পারবেন?

যদি নীরজ কামব্যাকে আশা জাগিয়ে ছিলেন। কমনওয়েলথে রুপো জেতেন। ৮৫.৮৩ মিটার বর্শা ছুড়ে দ্বিতীয় হন। তারপর লুসানে ডায়মন্ড লিগে দ্বিতীয় হন। সেখানে চেনা নীরজকে দেখা যায়। ৮৮.০৫ মিটার ছোড়েন। কিন্তু শ্রীলঙ্কার রুমেশ থরঙ্গা পাথিরাগে ৮৮.১৪ মিটার ছোড়েন। অর্থাৎ মাত্র ৯ সেন্টিমিটারের জন্য দ্বিতীয় হন নীরজ। তারপর বলেন, "আমি নিজের টেকনিক উন্নত করেছি। অনেক পরিশ্রম করেছি। অনেক নিশ্চিন্ত লাগছে। প্রতিটা প্রতিযোগিতায় মনে হচ্ছে, আমি আরও ভালো ফর্মে ফিরছি।” কিন্তু এই মরশুমে সেটা হচ্ছে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement