Advertisement
স্ত্রীর মন মজে 'বন্ধু'তে! ডিভোর্স জল্পনার মধ্যেই চর্চায় শেহওয়াগের ১৩০ কোটির বাড়ি, অন্দরে আস্ত খাজানা
দিল্লির অভিজাত এলাকা হজ খাসে রয়েছে বীরুর বাংলো। মা কৃষ্ণার নামে এই বাংলোর নাম রেখেছেন বীরু।
বীরেন্দ্র শেহওয়াগ। ভারতীয় ক্রিকেটে এক নতুন ধারা নিয়ে এসেছিলেন তিনি। ঝোড়ো ব্যাটিংয়ে একের পর এক নজির গড়েছেন। ভারতের জার্সিতে জিতেছেন জোড়া বিশ্বকাপ।
একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসাবে তিনি টেস্টে ২টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ রানের নজিরও রয়েছে নফজগড়ের নবাবের।
ভারতীয় ক্রিকেটে বীরু হিসাবে জনপ্রিয় শেহওয়াগ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বাইশ গজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন বীরু। তাঁর পুত্র আর্যবীর ইতিমধ্যেই ক্রিকেটমহলে বেশ জনপ্রিয়।
ধারাভাষ্যকার হিসাবেও বেশ জনপ্রিয় বীরু। আইপিএল হোক বা দ্বিপাক্ষিক সিরিজ বা বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্ট, হিন্দি-হরিয়ানভি কমেন্ট্রি বক্স মাতিয়ে দেন শেহওয়াগ। মজার মন্তব্য করেন ম্যাচের ফাঁকে ফাঁকে।
এছাড়াও নিজস্ব ক্রিকেট অ্যাকাডেমি চালান শেহওয়াগ। হরিয়ানায় ২৩ একর জমিতে রয়েছে এই বিশাল অ্যাকাডেমি। আইসিসির মান অনুযায়ী পিচ রয়েছে এই অ্যাকাডেমিতে। ২০১১ সাল থেকে চলছে এই অ্যাকাডেমি।
তবে ক্রিকেট নয়, অন্য এক কারণে সম্প্রতি চর্চায় উঠে এসেছে শেহওয়াগের নাম। শোনা যাচ্ছে, ২০ বছরেরও পুরনো সংসার ভাঙতে চলেছে তাঁর। স্ত্রী আরতিকে ডিভোর্স দিতে চলেছেন বীরু।
ছোটবেলার বান্ধবী আরতির সঙ্গে ২০০৪ সালে গাঁটছড়া বাঁধেন ভারতীয় ওপেনার। তাঁদের দুই পুত্রসন্তানও রয়েছে। কিন্তু গতবছর থেকেই খবর ছড়াতে থাকে, বীরু-আরতির বিয়ে ভাঙছে।
বর্তমান বিসিসিআই সভাপতি মিঠুন মানহাসের সঙ্গে আরতির বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, এই গুঞ্জন রয়েছে ক্রিকেটমহলে। সেই সম্পর্কের জেরেই বীরুর বিয়ে ভাঙতে পারে বলে জল্পনা।
একবছরেরও বেশি সময় আগে শেহওয়াগ ও আরতি পরস্পরে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন তাঁরা। ডিভোর্সটা স্রেফ সময়ের অপেক্ষা।
Published By: Anwesha AdhikaryPosted: 04:57 PM Apr 23, 2026Updated: 06:48 PM Apr 23, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
