Advertisement
'যোগ্যতা'য় আরবানার ফ্ল্যাট থেকে প্রায় হাজার গ্রাম সোনা! বিতর্কের মাঝে দেখে নিন রচনার সম্পত্তি
সম্প্রতি রচনা বলেছিলেন, 'আরবানায় থাকতে যোগ্যতা লাগে।' তা নিয়েই দানা বেঁধেছে বিতর্ক।
ভালো কাজের জন্য নয়, গত কয়েকদিন ধরে একাধিক বেফাঁস মন্তব্যের জেরে চর্চায় তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, "আরবানায় থাকতে যোগ্যতা লাগে।" আর তাতেই বিতর্কের ঝড়। আমজনতাতো বটেই, তাঁর সহকর্মীদের অধিকাংশই এই মন্তব্যে অত্যন্ত বিরক্ত। এই আরবানা বিতর্কের মাঝেই চলুন আজ দেখে নেওয়া যাক কত সম্পত্তির মালিক রচনা বন্দ্যোপাধ্যায়।
১৯৯৩ সালে অভিনয় জগতে পা রাখেন রচনা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিকে বাংলা সিনেমায় সে অর্থে সুযোগ পাননি। পাড়ি দিয়েছিলেন ওড়িশায়। সেখানে বহু সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করেন। সেখানকার এক নায়ককে বিয়ে করে সংসার পাতেন। যদিও তা দীর্ঘস্থায়ী হয়নি। পরে ব্যবসায়ীকে বিয়ে করেন। বাংলা, ওড়িয়া-সহ ৭ ভাষায় চুটিয়ে কাজ করেন রচনা। সব মিলিয়ে ১৫০-এর বেশি সিনেমায় কাজ করেছেন তিনি।
তবে 'দিদি নম্বর ওয়ান' তাঁকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। আট থেকে আশি সকলের কাছের মানুষ করে তুলেছে। এর পাশাপাশি ব্যবসাও করেন তিনি। রয়েছে নিজের বুটিক। স্বাভাবিকভাবেই বিত্তশালী তিনি। ২০২৪ সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেই হলফনামা অনুযায়ী ২০২২-২৩ অর্থবর্ষে তাঁর আয় ৩ কোটি ১১ লক্ষ ২২ হাজার ৮০। তথ্য বলছে, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩৫ কোটির বেশি।
আরবানায় একটি ফ্ল্যাট রয়েছে রচনার। শুরুতে সেখানে একটি ফ্ল্যাটের দাম ছিল ৩ থেকে ৪ কোটি টাকা। সূত্রের খবর, রচনার ফ্ল্যাটটির দাম ১০ কোটির বেশি। বর্তমানে সেই দাম স্বাভাবিকভাবেই বেড়েছে। আরবানা ছাড়াও একাধিক ফ্ল্যাট ও বাংলো রয়েছে অভিনেত্রীর। যার দাম কয়েক কোটি। সোনারপুরে তাঁর নামে রয়েছে দুটি জমি। অভিনেত্রীর স্বামীর নামে একটি ফ্ল্যাট রয়েছে টলিগঞ্জে, দাম ১ কোটির বেশি।
হলফনামা অনুযায়ী রচনার নামে রয়েছে দুটি গাড়ি। ২০১৯ সালে কেনা Honda WR-V 1.2 VX MT-এর দাম ৮ লক্ষ ৬৩ হাজার টাকা। ২০২২ সালে রচনা KIA CARENS কিনেছেন ১১ লক্ষ ১৯ হাজার টাকায়। অভিনেত্রীর স্বামীরও একটি গাড়ি রয়েছে।
Published By: Tiyasha SarkarPosted: 08:10 PM Jul 05, 2026Updated: 08:10 PM Jul 05, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
