Advertisement
'শেরদিল' ছবির প্রচারে এসে কলকাতার ফুচকার স্বাদে মজলেন পঙ্কজ ত্রিপাঠী, দেখুন ছবি
অভিনেতা কতটা খাদ্যরসিক, জানালেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
বাংলার জামাই বলে কথা। একটু কলকাতা ঘুরবেন না! তা কেমন করে হয়? তাইতো 'শেরদিল' ছবির প্রচারের ফাঁকে পঙ্কজ ত্রিপাঠী সোজা চলে গিয়েছিলেন ভিক্টোরিয়ার সামনে।
ভিক্টোরিয়া দর্শন সেরেই ফুচকার দোকানের সামনে চলে যান পঙ্কজ ও সৃজিত। অভিনেতা-পরিচালক জুটি মিলে জমিয়ে খান ফুচকা।
বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি 'শেরদিল - দ্য পিলভিট সাগা' মুক্তি পাবে আগামী ২৪ জুন। ছবিতে জঙ্গলের মানুষদের দুর্দশার কাহিনি ফুটিয়ে তোলা হয়েছে। গঙ্গারামের ভূমিকায় অভিনয় করেছেন পঙ্কজ।
Published By: Suparna MajumderPosted: 06:25 PM Jun 20, 2022Updated: 06:40 PM Jun 20, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
