Advertisement
কলকাতায় এসে স্বামীজিকে শ্রদ্ধাজ্ঞাপন শাহর, সিমলা স্ট্রিটে ধর্মীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক
রবিবার দিনভর ঠাসা কর্মসূচি সেরে বিকেলে অমিত শাহ যান সিমলা স্ট্রিটে, বিবেকানন্দের বাড়ি।
ছাব্বিশের নির্বাচনের দামামা বাজিয়ে কলকাতা সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ, রবিবার দুপুরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির নেতা, কর্মীদের নিয়ে বৈঠকের পর বিকেলে তিনি পৌঁছে যান সিমলা স্ট্রিট, স্বামী বিবেকানন্দের বাড়িতে। সন্ন্যাসীদের সঙ্গে স্বামীজিকে শ্রদ্ধা জানান শাহ। ছবি: সুখময় সেন।
স্বামীজির বাড়িতে ঢুকেই বিবেকানন্দের মূর্তিতে মালা দিয়ে প্রথমে তিনি শ্রদ্ধা জানান। সেখানে উপস্থিত ছিলেন অন্যান্য বিজেপি নেতা-সহ সাধুসন্তরাও। ছিলেন বেলডাঙা মিশনের প্রধান কার্তিক মহারাজও। ছবি: সুখময় সেন।
সূত্রের খবর, সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে শুধু শ্রদ্ধার্ঘ্য অর্পণই নয়, সেখানে সনাতন বঙ্গীয় সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকও করেন অমিত শাহ। ছবি: সুখময় সেন।
শোনা গিয়েছে, ওই বাড়িতেই অমিত শাহ বেলুড় মঠের মহারাজ, দক্ষিণেশ্বর ট্রাস্টের প্রধান, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের সঙ্গে আলোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে কী বিষয়ে কথা হয়েছে, তা অজানা। ছবি: সুখময় সেন।
শনিবার রাতে বৃষ্টি মাথায় করেই কলকাতায় পা রেখেছিলেন অমিত শাহ। রবিবার ছিল তাঁর ঠাসা কর্মসূচি। প্রথমে রাজারহাটের সিএফএসএল ল্যাবের উদ্বোধন করেন তিনি। সেখান থেকে তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়েছিলেন। এরপর তিনি বিবেকানন্দের বাড়িতে যান। ছবি: সুখময় সেন।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের দলের 'বিজয় সংকল্প কার্যকর্তা সম্মেলন' থেকে অপারেশন সিঁদুর নিয়ে মোদি সরকারের জয়গান গেয়েছেন অমিত শাহ। বলেছেন, 'গুলির জবাব মোদি সরকার গোলায় দেবেন।' ছবি: সুখময় সেন।
Published By: Suhrid DasPosted: 08:27 PM Jun 01, 2025Updated: 08:37 PM Jun 01, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
