Advertisement
'জামাই' শোভনের জন্য এলাহি আয়োজন, খাওয়া-দাওয়ার ছবি পোস্ট করলেন বৈশাখী
জামাইষষ্ঠী স্পেশ্যাল মেনুতে কী কী ছিল? দেখুন ছবি।
জামাইষষ্ঠী। অথচ শোভন চট্টোপাধ্যায়ের জন্য এলাহি আয়োজন হবে না, তা কি হয়? ঠিক কীভাবে এই বিশেষ দিনটি সেলিব্রেট করলেন, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নিজেই জানালেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
বৈশাখী জানিয়েছেন, তাঁর মা অসুস্থ। তাই তাঁর নির্দেশ মেনেই সমস্ত রান্নাবান্না করা হয়েছিল। সামনে থেকে সবটা করতে না পারলেও 'জামাই' আদরে কোনও ত্রুটি রাখেননি 'শাশুড়ি'। তাঁর তদারকিতেই সব আয়োজন করা হয়।
এই স্পেশ্যাল দিনে মেনুতে কী কী ছিল? কাটলেট, মাছভাজা থেকে পোলাও, ধোকার ডালনা, ইলিশ মাসের ঝাল, চিংড়ির মালাইকারী, কষা মাংস- কিছুই বাদ পড়েনি।
Published By: Sulaya SinghaPosted: 08:43 PM Jun 05, 2022Updated: 01:37 PM Jun 06, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
