Advertisement
পুজোয় পাহাড়, জঙ্গল নাকি সমুদ্র? রাশি মেনে পরিকল্পনা করলে ভ্রমণেই মিলবে সুখবর!
রাশি অনুযায়ী কোন জায়গায় যাওয়া শুভ, তা দেখে তবেই বেড়ানোর পরিকল্পনা করুন।
বাঙালি মানেই পায়ের তলায় সরষে। পুজোর লম্বা ছুটি পেলেই মন ঘুরুঘুরু করতে বাধ্য। বাক্সপ্যাঁটরা নিয়ে বেরিয়ে পড়া। এই ছুটিতে আপনিও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন? পাহাড়, জঙ্গল নাকি সমুদ্র কোথায় যেতে চান? জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে, নিজের পছন্দ অনুযায়ী পরিকল্পনা না করাই ভালো। রাশি অনুযায়ী কোন জায়গায় যাওয়া শুভ, তা দেখে তবেই পরিকল্পনা করুন।
মেষ রাশির জাতকরা বেড়াতে গিয়ে কখনও ক্লান্ত হন না। তাই তাঁরা চান বেড়াতে গিয়ে সবসময় ঘুরে বেড়াতে। এই রাশির জাতকরা বাংলায় কোথায় যাওয়ার পরিকল্পনা করলে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে যেতে পারেন। গনগনিতেও চাইলে বেরিয়ে আসতে পারেন।
বৃষ রাশির জাতক জাতিকারা আবার বেশ অলস। তাঁরা বেড়াতে গেলেও বেশি শারীরিক পরিশ্রম হোক, তা চান না। বরং প্রকৃতির মাঝে নিরিবিলি বিশ্রাম করে ছুটি কাটাতে চান। এই রাশির জাতক জাতিকারা কয়েকদিনের জন্য শান্তিনিকেতন বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
মিথুন রাশির জাতক জাতিকারা অত্য়ন্ত কৌতূহলী। তাই যেকোনও ঐতিহাসিক গুরুত্ব আছে এমন জায়গায় যেতে পছন্দ করেন। এবার পুজোয় এমনই কোনও জায়গায় ঢুঁ মারতেই পারে। আর না হলে পুজোতেই ঘুরে বেড়ান কলকাতার অলিগলি। মন ভালো হয়ে যাবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
কর্কট রাশির জাতক জাতিকাদের প্রিয় জায়গা সমুদ্র। কখনও উথালপাথাল আবার কখনও শান্ত সমুদ্রের দিকে তাকিয়ে বসে থাকতে ভীষণ পছন্দ করেন তাঁরা। পুজোর ছুটিতে কাছেপিঠের কোনও সমুদ্রে বেড়িয়ে আসতে পারেন। দিঘা, মন্দারমণি, পুরী - রয়েছে হাজারও গন্তব্য। শুধু ভাবনাচিন্তা করে পরিকল্পনা করলেই হবে।
উত্তরবঙ্গের কোনও পাহাড়ি গ্রামে পাড়ি জমাতেই পারেন সিংহ রাশির জাতক জাতিকারা। প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতেও ভালোবাসেন তাঁরা। তাই দার্জিলিং কিংবা কার্শিয়াংয়ের কোথাও যাওয়ার পরিকল্পনা করে ফেলুন। অবশ্যই আগেভাগে ট্রেন কিংবা বাসের টিকিট বুক করতে ভুলবেন না।
কন্যা রাশির জাতক জাতিকারা একটু শান্ত প্রকৃতির। তাঁরা বেশি হইচই মোটেও পছন্দ করেন না। তাই এই রাশির জাতকরা পুজোর ভিড়ভাট্টায় বেরিয়ে প্রতিমা দর্শনে যান না। কিন্তু বাড়িতে বসে ছুটি নষ্ট করার কোনও অর্থই নেই। তাই দু-চারদিনের জন্য উত্তরবঙ্গের কোনও নিরিবিলি গ্রামে বেড়িয়ে আসতেই পারেন।
পাহাড় তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে, তাই পুজোর ছুটিতে সমুদ্র যাওয়ার পরিকল্পনা থাকলেও না যাওয়াই ভালো। তাতে কোনও ছোটবড় ক্ষতি হলেও হতে পারে। পরিবর্তে উত্তরবঙ্গের কোনও পাহাড়ি গ্রাম হতে পারে আপনার গন্তব্য।
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আবার সমুদ্র শুভ। জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে, তাই পুজোর ছুটিতে বেড়াতে যেতে পারেন। গোয়া কিংবা কন্যাকুমারীতে গেলে মন্দ হবে না। তবে অহেতুক খরচ কিংবা ভোগান্তি এড়াতে চাইলে আগেভাগে বুকিং সেরে নিন।
Published By: Sayani SenPosted: 04:58 PM Sep 04, 2026Updated: 05:01 PM Sep 04, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
