Advertisement
গার্ডেনরিচ কাণ্ডের পুনরাবৃত্তি হালিশহরে, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগায় পুলিশ ও প্রশাসন।
কলকাতার গার্ডেনরিচ কাণ্ডের ছায়া এবার হালিশহরে। শনিবার আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শতাব্দী প্রাচীন একটি বাড়ির একাংশ।
হালিশহর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের জানকী মুখার্জি লেন সংলগ্ন ছবিরানী স্মৃতি সংঘের কাছে এই ১০০ বছরের পুরনো বাড়িটি। এদিন ওই বাড়ির দোতলার একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ এবং পুরসভার আধিকারিকেরা। তাঁরা ক্ষতিগ্রস্ত বাড়ি থেকে সদস্যদের অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ করে।
Published By: Tiyasha SarkarPosted: 08:41 PM Apr 13, 2024Updated: 08:41 PM Apr 13, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
