Advertisement
জল থইথই রাস্তা থেকে শিকলবন্দি ট্রেন, লেন্সবন্দি 'ডানা'র কলকাতা
'ডানা'র প্রভাব কাটলেও, এখনই বৃষ্টি থেকে রেহাই নেই বঙ্গবাসীর।
লাগাতার বৃষ্টিতে জলের তলায় কলকাতার একাধিক রাস্তা। ঠনঠনিয়া থেকে কলেজ স্ট্রিট, ভিআইপি রোড থেকে উল্টোডাঙা - সর্বত্র প্রায় জলের তলায়।
লাগাতার বৃষ্টিতে জলের তলায় কলকাতার একাধিক রাস্তা। ঠনঠনিয়া থেকে কলেজ স্ট্রিট, ভিআইপি রোড থেকে উল্টোডাঙা - সর্বত্র প্রায় জলের তলায়।
মেয়র ফিরহাদ হাকিম অবশ্য জলযন্ত্রণা মিটে যাওয়ার আশ্বাস দিয়েছেন। তাঁর দাবি, বৃষ্টি না হলে, আগামী ঘণ্টাতিনেকের মধ্যে জল নেমে যাবে। যদিও তাঁর আশ্বাস নিয়ে পালটা কটাক্ষ করেছেন প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য।
এসএসকেএম, মেডিক্যাল, এনআরএস হাসপাতালও জলমগ্ন হয়ে পড়ে। ভোগান্তির শিকার হন রোগীরা। পাম্প চালিয়ে জল সরানো হয়েছে বলেই জানান মেয়র ফিরহাদ হাকিম।
Published By: Sayani SenPosted: 07:38 PM Oct 25, 2024Updated: 07:38 PM Oct 25, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
