Advertisement
কন্ডোম ছাড়াই 'পশুর মতো' সঙ্গম! টিম হোটেলে পাকড়াও ক্রিকেটার, টি-২০ বিশ্বকাপে জড়িয়ে কেচ্ছা
বিশ্বকাপ চলাকালীন এক পানশালায় ওই মহিলার সঙ্গে আলাপ হয় তারকা ক্রিকেটারের। সেদিনই দুজনে জড়িয়ে পড়েন শারীরিক সম্পর্কে।
টি-২০ বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আগামী শনিবার থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে মেগা টুর্নামেন্ট। ২০ দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখতে মুখিয়ে ক্রিকেটবিশ্ব। কিন্তু এই টি-২০ বিশ্বকাপের সঙ্গেই জড়িয়ে রয়েছে যৌন কেচ্ছা। যে ঘটনা তোলপাড় ফেলে দিয়েছিল ক্রিকেটবিশ্বে।
২০২২ সালের টি-২০ বিশ্বকাপের আসর বসেছিল অস্ট্রেলিয়ায়। বিশ্বকাপে শ্রীলঙ্কা স্কোয়াডে ছিলেন দানুষ্কা গুণতিলক। কিন্তু প্রথম ম্যাচের আগেই চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান শ্রীলঙ্কার তারকা ব্যাটার। বাধ্য হয়ে তাঁর বদলি হিসাবে স্কোয়াডে নেওয়া হয় আশেন বান্দারাকে।
সাধারণত টুর্নামেন্ট চলাকালীন কোনও ক্রিকেটার চোট পেলে তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফিরেই চিকিৎসা করান তাঁরা। কিন্তু শ্রীলঙ্কা ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয়, চোট পেলেও দলের সঙ্গেই অস্ট্রেলিয়ায় রেখে দেওয়া হবে দানুষ্কাকে।
সেই সিদ্ধান্ত নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়ে শ্রীলঙ্কা বোর্ড। প্রশ্ন ওঠে, কেন দানুষ্কার প্রতি পক্ষপাতিত্ব করা হচ্ছে? কেন তাঁকে শ্রীলঙ্কায় ফেরত না পাঠিয়ে অস্ট্রেলিয়াতে রেখে দেওয়া হল। কিন্তু প্রবল সমালোচনা সত্ত্বেও এই ইস্যুতে লঙ্কা বোর্ড কিছুই বলেনি।
না খেললেও টিমের সঙ্গে দিব্যি অস্ট্রেলিয়ায় থেকে গিয়েছিলেন দানুষ্কা। বিশ্বকাপ চলাকালীনই পানশালায় এক মহিলার সঙ্গে পরিচয় হয় তাঁর। দুজনের ঘনিষ্ঠতা বাড়ে। সেদিনই ওই মহিলার বাড়িতে গিয়ে দুজনে জড়িয়ে পড়েন শারীরিক সম্পর্কে। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত।
২ নভেম্বর রাতে শারীরিক সম্পর্কে জড়ান দানুষ্কা। চারদিন পরে টিম হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় ধর্ষণের অভিযোগে। জামিনের আবেদন খারিজ করে ১১ দিনের জন্য জেল হেফাজতে রাখা হয় দানুষ্কাকে। তাঁকে দল থেকেও বহিষ্কার করা হয়।
ধর্ষণ-সহ চারটি অভিযোগ আনা হয় শ্রীলঙ্কা ক্রিকেটারের বিরুদ্ধে। তবে বিচারপ্রক্রিয়া শুরুর আগেই তিনটি অভিযোগ তুলে নেন ওই মহিলা। ঘটনার ১০ মাস পরে অস্ট্রেলিয়ার আদালতে শুরু হয় দানুষ্কার বিচার।
শুনানি চলাকালীন অভিযোগকারিণীর বন্ধুরা সাক্ষ্য দেন, "প্রথম প্রথম তো দানুষ্কা খুবই ভদ্র আচরণ করেছে। কিন্তু সঙ্গম শুরু করতেই একেবারে বন্য হয়ে ওঠে। অভিযোগকারিণীকে বিছানায় ঠেলে ফেলে তাঁর উপরে চড়ে বসে। ভয় পেয়েই শারীরিক সম্পর্কে বাধ্য হয়।"
সাক্ষ্যে আরও বলা হয়, অভিযোগাকারিণী চেয়েছিলেন সুরক্ষিত যৌনতা। কিন্তু শারীরিক সম্পর্কের মধ্যেই দানুষ্কা কন্ডোম খুলে ফেলেন। ওইভাবেই টানা তিনবার শারীরিক সম্পর্ক করেন তিনি। অভিযোগকারিণী ভয় পেয়ে যান, এমনটাই বলা হয় আদালতে।
Published By: Anwesha AdhikaryPosted: 06:19 PM Feb 01, 2026Updated: 06:19 PM Feb 01, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
