Advertisement
প্রচারের ফাঁকেও কর্তব্যে অবিচল বামপ্রার্থী, দলীয় কর্মীদের সঙ্গে জন্মদিন পালন দেবাংশুর
প্রচারে পিছিয়ে নেই বিজেপ প্রার্থী অভিজিৎ গঙ্গেপাধ্যায়ও।
কর্তব্যে অবিচল। নন্দকুমার বাজারে ভোটপ্রচার সেরে অনলাইনেই পেশাগত দায়িত্ব সামলালেন তমলুকের বাম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। পেশায় কলকাতা হাই কোর্টের আইনজীবী তিনি। এদিন উকিলের পোশাক পরে অনলাইনেই লড়লেন মামলা।
ভোট প্রচারে বেরিয়ে দলীয় কর্মী-সমর্থকদের মাঝেই কেক কেটে নিজের ২৮তম জন্মদিন সেলিব্রেট করতে দেখা যায় তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে। সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আশীর্বাদ প্রার্থনা করেন।
মহিষাদল ব্লক তৃণমূল পার্টি অফিসেও দলীয় কর্মী সমর্থকদের নিয়ে আরও এক দফা জন্মদিন পালনের পর কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠকে বসেন।
Published By: Paramita PaulPosted: 10:06 PM Apr 01, 2024Updated: 10:21 PM Apr 01, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
