Advertisement
পিরামিডের দেশে মোদি, ২৬ বছর পর মিশরে কোনও ভারতীয় প্রধানমন্ত্রী, দেখে নিন ছবিতে ছবিতে
কায়রোয় আল হাকিম মসজিদ পরিদর্শন করেন মোদি।
গত ২৬ বছরে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির মিশর সফর। কায়রো বিমানবন্দরে মোদিকে স্বাগত জানালেন মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাডবাউলি।
মিশর পৌঁছেই প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করেন ভারতের প্রধানমন্ত্রী। ভিড় জমান কায়রো শহরের উৎসাহী স্থানীয়রাও। ‘মোদি-মোদি’ স্লোগান ওঠে।
শনিবারই মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাডবাউলির সঙ্গে গোলটেবিল বৈঠক করেন মোদি। একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়।
মোদি বৈঠক করেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির সঙ্গেও। আলোচনার পর দু'পক্ষের মধ্যে বেশ কিছু বিষয়ে মউ স্বাক্ষরিত হয়।
কায়রোয় অবস্থিত ১১ শতকের আল হাকিম মসজিদ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী মোদি। গুজরাটের দাউদি বোহরা সম্প্রদায়ের দানের টাকায় মসজিদটির সংস্কার হয়েছে।
দাউদি বোহরা সম্প্রদায়ের কাছে আল হাকিম অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। ওই সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে দেখা করে সম্প্রীতির বার্তা দিলেন মোদি।
দু’দিনের সফরে রবিবার কায়রো শহরে হিলিওপলিস যুদ্ধের সমাধিস্থলে যান মোদি। শ্রদ্ধা নিবেদন করেন মিশরের হয়ে প্রথম বিশ্বযুদ্ধে লড়া ভারতীয় সৈন্যদের।
Published By: Kishore GhoshPosted: 04:36 PM Jun 25, 2023Updated: 06:47 PM Jun 25, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
