Advertisement
ভুল ব্রায়েই হতে পারে লুকের দফারফা, ওয়ার্ড্রবে এই ১০ ধরনের অন্তর্বাস রয়েছে তো?
সুডৌল স্তন যেন নারী শরীরের অলঙ্কার। আর স্তনকে সুন্দর চেহারা দেয় সঠিক ব্রা। অন্তর্বাস ঠিকঠাক নির্বাচন না হলে সাজটাই মাটি।
সুডৌল স্তন যেন নারী শরীরের অলঙ্কার। আর স্তনকে সুন্দর চেহারা দেয় সঠিক ব্রা। তাই অন্তর্বাসের রয়েছে নানা রকমফের। এক এক ধরনের পোশাকের সঙ্গে মানানসই এক এক রকমের অন্তর্বাস। নইলে লুকই মাটি।
অবশ্যই পোশাকের সঙ্গে মানানসই অন্তর্বাস কিনুন। তবেই সাজ হবে আরও নিখুঁত। আপনি হয়ে উঠবেন আরও সুন্দর। এবং অবশ্যই মোহময়ী। চলুন দেখে নেওয়া যাক, ঠিক কোন কোন ধরনের ব্রা ওয়ার্ড্রবে থাকা আবশ্যক।
অফ-শোল্ডার, টিউব অথবা স্লিভলেস পোশাকের সঙ্গে অবশ্যই পরুন স্ট্র্য়াপলেস ব্রা। সিলিকন গ্রিপস এবং শক্তপোক্ত ব্যান্ড আপনার স্তনের আরও সৌন্দর্য বাড়াবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
তাড়াহুড়ো করে অফিস যাচ্ছেন কিংবা বন্ধুদের সঙ্গে রেস্তরাঁ ঢুঁ মারবেন। হাতের কাছে থাকা জিনস, টি-শার্টই পরে ফেলেন অনেকে। এই ধরনের পোশাকের সঙ্গে টি-শার্ট ব্রা আবশ্যক। নইলে বন্ধুমহলে আপনি হয়ে উঠতে পারেন সকলের হাসির খোরাক।
সকালে ঘুম থেকে উঠে জগিং করতে যান। কিংবা শরীরচর্চা করেন। অবশ্যই সেই সময় পরুন স্পোর্টস ব্রা। তাতে অন্তর্বাস পরার ফলে কোনও অস্বস্তির সম্ভাবনা নেই। বরং স্ট্রেচেবল ব্রা আপনাকে কিছুটা স্বস্তিই দেবে।
নরম এবং স্টাইলিশ অন্তর্বাস বললে অবশ্যই ব্রালেট ব্রা। যেকোনও ধরনের ক্যাজুয়াল পোশাকের সঙ্গে এই ব্রা দিব্যি মানানসই।
অনেকের স্তন ঝুলে যাওয়ার সমস্যা থাকে। বিশেষত সন্তান হওয়ার পর বহু মহিলা এই সমস্যার মুখোমুখি হন। কেউ কেউ আবার এই কারণে আত্মবিশ্বাসের অভাবে ভোগেন। তাঁদের জন্য অবশ্য প্রয়োজন পুশ আপ ব্রা। যা আপনার স্তনকে আঁটসাঁট রাখতে সাহায্য করবে।
লো কাট টপ কিংবা পোশাকের সঙ্গে প্লাং ব্রা পরুন। যার ফলে বারবার অন্তর্বাস দেখতে পাওয়ার মতো সমস্যায় ভুগতে হবে না কোনও মহিলাকে।
যাঁদের অনেক ভারী স্তন, তাঁরা অনেক সময় আক্ষেপ করেন। ভিতর ভিতর হীনমন্যতা যেন কুড়ে কুড়ে খায়। তাঁদের ওয়ার্ড্রবে অবশ্যই মিনিমাইজার ব্রা থাকা বাধ্যতামূলক। তাতে আপনি যে আরও সুন্দর হয়ে উঠবেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
Published By: Sayani SenPosted: 10:42 PM Feb 25, 2026Updated: 10:43 PM Feb 25, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
