Advertisement
মাতৃদিবসে আবেগঘন পোস্ট শচীনের, রাহুল গান্ধী, ভিকি কৌশলরাও জানালেন শুভেচ্ছা
টলিউড তারকারাও পোস্ট করেছেন ছবি। দিয়েছেন বিশেষ বার্তা।
মাতৃদিবসে মাকে স্মরণ করলেন শচীন তেণ্ডুলকর। ছবি শেয়ার করে লিখলেন "AI-এপ এই যুগে একটি জিনিসের কোনও বিকল্প হতে পারে না। আর তা হল 'A'AI (মহারাষ্ট্রীয় ভাষায় আই অর্থাৎ মা)।"
বিশ্বের সমস্ত মায়েদের মাতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধী। মায়েরাই সন্তানদের ভালবাসার মূল্য বোঝান, এমনটাই জানিয়েছেন তিনি।
মা সোনি রাজদানের সঙ্গে শাশুড়িমা নীতু কাপুরের ছবি শেয়ার করে মাতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছেন আলিয়া ভাট।
'সব 'মা'-দের আমার প্রণাম ও অনেক অনেক ভালবাসা!', এই বার্তা দিয়েই শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন রাজ চক্রবর্তী।
Published By: Suparna MajumderPosted: 02:22 PM May 14, 2023Updated: 02:58 PM May 14, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
