Advertisement
জোটে না কাজ, প্রেমিকের সমর্থনেই পরপুরুষদের সঙ্গে উদ্দাম যৌনতায় উপার্জন বলি অভিনেত্রীর!
গ্ল্যামার দুনিয়ার চাকচিক্যের আড়ালে ঘটে যায় কত না ঘটনা। সম্প্রতি এক অভিনেত্রীর কেচ্ছা কেলেঙ্কারি ফাঁস করলেন প্রখ্যাত প্রাইভেট ডিটেক্টিভ তানিয়া পুরী।
আগামী ১৩ আগস্ট 'অ্যামাজন প্রাইম'-এ শুরু হচ্ছে 'দ্য ট্রেইটর্স ২'-এর স্ট্রিমিং। সেখানে দেখা যাবে প্রখ্যাত প্রাইভেট ডিটেক্টিভ তানিয়া পুরীকে। তার আগে এক সাক্ষাৎকারে বোমা ফাটালেন এই মহিলা গোয়েন্দা। নাম না করে এক অভিনেত্রীর কেচ্ছা কেলেঙ্কারি ফাঁস করলেন তানিয়া। যা শুনলে আপনিও তাজ্জব বনে যাবেন।
সেই সাক্ষাৎকারে তিনি যে অভিনেত্রীর কথা বলেন বর্তমানে বিশেষ জনপ্রিয় নন। তবে একটা সময় বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। তানিয়ার দাবি, ওই অভিনেত্রী অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। সবচেয়ে বড় বিষয় প্রেমিকার শয্যাসঙ্গিনী হওয়ার বিষয়ে সম্পূর্ণ অবগত তাঁর প্রেমিক। বিলাসবহুল হোটেলেই এসব কাজকর্ম চলে, বিস্ফোরক তানিয়া।
তিনি বিশদে জানান, "ওই মহিলা আগে সিনেমায় কাজ করেছেন। এখন খুব বেশি কাজ করেন না কিন্তু বছরের পর বছর সম্পত্তির পরিমান বাড়িয়েছেন। স্বল্প পরিসরে পরিচিতির বলয় আরও বৃহত্তর হয়েছে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তাঁকে দেখা যায়। কিন্তু, পর্দার আড়লে ওঁর একেবারে অন্য রূপ। হোটেলের ঘরে নিত্য নতুন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেন। তার বিনিময়ে প্রচুর অর্থ উপার্জন করেন।"
সেই অভিনেত্রী প্রসঙ্গে তানিয়া আরও বলেন, "এটা একটা বিরাট চক্র। একটা টিম কাজ করে। আর ওই অভিনেত্রী সঙ্গী তো নিজেই সেই দলের সদস্য। অর্থের লোভে বান্ধবীকে অন্য পুরুষের সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে উৎসাহিত করেন। সঙ্গিনীকে অন্যদের সঙ্গে ভাগ করে নিতে তাঁর কোনও আপত্তি নেই। আপাতদৃষ্টিতে তিনি ইন্ডাস্ট্রিতে অত্যন্ত স্নেহভাজন। কিন্তু, প্রকৃত সত্য তো অন্যকিছু।"
Published By: Kasturi KunduPosted: 06:04 PM Aug 07, 2026Updated: 07:28 PM Aug 07, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
