Advertisement
জাঁকজমক নয়, ছেলের বিয়েতে জনসেবায় ১০ হাজার কোটি টাকা দান আদানির
বিয়ের আগে আদানিপুত্র জিৎ 'মঙ্গল সেবা' করেন।
গত বছরের বিগ ফ্যাট ওয়েডিংয়ে তালিকায় ছিল আম্বানিপুত্রের বিয়ে। তবে জাঁকজমক ছাড়া নিজের ছেলের বিয়ে দিলেন শিল্পপতি গৌতম আদানি। শুক্রবার জিৎ এবং দিভার বিয়ের ছবি X হ্যান্ডেলে শেয়ার করেন গৌতম আদানি।
সকলের কাছে ক্ষমা চেয়ে গৌতম আদানি লেখেন, "জিৎ ও দিভার বিয়ে হয়েছে। আহমেদাবাদে বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে। খুব ছোট করে বিয়ের আয়োজন করেছিলাম। সবাইকে আমন্ত্রণ জানাতে পারিনি তাই ক্ষমাপ্রার্থী। আমরা সকলের কাছ থেকে আশীর্বাদ এবং আন্তরিক ভালোবাসা আশা করছি।"
আদানি পরিবারের ছোট ছেলে জিৎ। পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্সেসের প্রাক্তন ছাত্র। বিমানবন্দর এবং ডিজিটাল ল্যাবসের নেতৃত্ব দেন জিৎ।
দিভা জেমিনাইন শাহের সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন জিৎ। সুরাটের হিরে ব্যবসায়ী জৈমিন শাহের মেয়ে। চিনু দোশি এবং দিনেশ শাহ ১৯৭৬ সালে হিরের ব্যবসা শুরু করেন।
প্রি ওয়েডিংয়ে ভাঙড়ায় মজেন দুজনে। ঐতিহ্যবাহী পোশাকে সাজেন তাঁরা। ডালের মেহেন্দির ছেলে গুরদীপ মেহেন্দি আসর মাতান।
দেশের তাবড় শিল্পপতি কয়েকদিন আগে মহাকুম্ভে যান। কোনও জাঁকজমক ছাড়া শুধুমাত্র ঐতিহ্য মেনে ছেলের বিয়ে দেবেন বলে জানান শিল্পপতি। তাই ঘনিষ্ঠ বৃত্তেই বিয়ে সারেন জিৎ ও দিভা।
Published By: Sayani SenPosted: 06:04 PM Feb 08, 2025Updated: 01:22 AM Feb 09, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
