Advertisement
কলকাতা চলচ্চিত্র উৎসবে মাততে তৈরি তিলোত্তমা, জমকালো অনুষ্ঠানে মিলল বিশ্ব সিনেমার হদিশ
৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসব। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত।
কলকাতা চলচ্চিত্র উৎসবের কাউন্টডাউন শুরু। যে সিনে উৎসবের জন্য সারা বছর অধীর আগ্রহে বসে থাকেন সিনেপ্রেমীরা, ৪ ডিসেম্বর সেই অপেক্ষার অবসান।
ইতিমধ্যেই সেজে উঠেছে নন্দন চত্বর। সেজে উঠেছে শহরের নানা কোণাও। এবার এই সিনে উৎসবের একটাই মন্ত্র ‘বাংলার মাটিতে বিশ্বের ছবি’।
এ বছর কলকাতা চলচ্চিত্র উৎসব পা দিতে চলেছে ৩০ বছরে। তাই অন্যবারের তুলনায় আরও জাঁকজমক দেখবে তিলোত্তমা।
গত বছর থিম সং শোনা গিয়েছিল অরিজিৎ সিংয়ের কণ্ঠে। ৪ ডিসেম্বর জাঁকজমক অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠান হবে ধনধান্য প্রেক্ষাগৃহে।
এবারের ফোকাস কান্ট্রি ‘ফ্রান্স’। কিংবদন্তি ফরাসী পরিচালকদের বেশ কিছু ছবি দেখানো হবে এবারের চলচ্চিত্র উৎসবে।
Published By: Akash MisraPosted: 07:59 PM Nov 29, 2024Updated: 07:59 PM Nov 29, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
