Advertisement
প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে দ্বিতীয় বিয়ে, ফের তিক্ততা! কোন পথে শামি-হাসিন দাম্পত্য?
খোরপোশ পেয়েও সন্তুষ্ট নন হাসিন, আরও বেশি টাকার দাবিতে মামলা করবেন উচ্চ আদালতে।
মহম্মদ শামির সঙ্গে হাসিন জাহানের প্রথম দেখা ২০১১ সালে। শামি তখন খেলতেন কেকেআরে। হাসিনও তখন ছিলেন নাইটদের চিয়ারলিডার।
ধীরে ধীরে তাঁদের বন্ধুত্ব বদলে যায় প্রেমে। ২০১৪ সালে বিয়ে করেন তাঁরা। ২০১৫ সালের জুলাইয়ে তাঁদের কন্যা আইরার জন্ম হয়।
শামিই অবশ্য হাসিনের প্রথম স্বামী নন। এর আগে মুর্শিদাবাদে নিজের গ্রামের এক মুদি দোকানদার বিয়ে করেছিলেন হাসিন। জীবনে গ্ল্যামার আসতেই সেই স্বামীকে ডিভোর্স দেন তিনি।
শামি এবং হাসিনের বয়সের ফারাকও অনেক। হাসিন শামির থেকে বছর দশের বড়। তবে, সেটাও তাঁদের প্রেমে বাধা হয়নি।
তবে সেই মধুর প্রেম বেশিদিন টেকেনি। ২০১৮ সালে স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলে থানায় যান হাসিন। তাঁর অভিযোগ ছিল, একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল হাসিনের।
হাসিনের অভিযোগ ছিল, ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত শামি। পাকিস্তানি এক মহিলার কাছ থেকে নাকি তিনি টাকা নিয়েছিলেন। একাধিক মহিলার সঙ্গেও সম্পর্কে জড়িয়েছেন ভারতীয় পেসার।
মডেল অভিনেত্রীর অভিযোগ ছিল, শামির পরিবারের সদস্যেরা তাঁকে খুন করার চেষ্টা করেছেন। এমনকি শামির দাদার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন হাসিন।
প্রায় পাঁচ বছর ধরে সম্পর্কের টানাপোড়েন চলছে। এর মধ্যে হাসিন রাজনীতিতে যোগ দেন। একাধিকবার দল বদলান। ফের মডেলিংয়ে প্রবেশ করেন।
Published By: Subhajit MandalPosted: 08:53 PM Jan 24, 2023Updated: 08:53 PM Jan 24, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
