Advertisement
কলকাতার ঐতিহ্য ও আভিজাত্যে ভরা এলাকার বাসিন্দা হতে চান? এই ৭ জায়গাই আদর্শ
তবে এই এলাকার বাড়ি বা ফ্ল্যাট কিনতে খসবে মোটা টাকা।
১৭৭২ থেকে ১৯১১ সাল পর্যন্ত ব্রিটিশ শাসনকালে ভারতের রাজধানী ছিল কলকাতা। ঐতিহ্য-সংস্কৃতির জন্য বিশ্ববাসীর কাছে সমাদৃত এই শহর। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে, একটু একটু করে বদলেছে শহরের ছবি। শহরজুড়ে এখন উঁচু আবাসন, টাউনশিপ। কংক্রিটের জঙ্গল বললে বিশেষ ভুল হবে না। তবে কলকাতা মানেই একটা আবেগ। অনেকেই চান আভিজাত্যে ভরা কলকাতার বাসিন্দা হতে। চলুন আজ চিনে নেওয়া যাক শহরের অভিজাত এলাকাগুলো।
অভিজাত এলাকার কথা বলতে হলে প্রথমেই বলতে হবে আলিপুরের কথা। অনেকেই প্রকৃতির সৌন্দর্য ও ঔপনিবেশিক স্থাপত্যের মিশেলের মাঝে আবাসের খোঁজ করেন। এই এলাকা তাঁদের জন্য আদর্শ। আলিপুরে বিভিন্ন কূটনীতিক, শিল্পপতি এবং ব্যবসায়ীদের বাস। যা এলাকার আভিজাত্য বাড়িয়েছে কয়েকগুণ। আলিপুরে রয়েছে জাতীয় গ্রন্থাগার এবং উন্নতমানের স্বাস্থ্যসেবা কেন্দ্র।
এই তালিকায় রয়েছে দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র বালিগঞ্জ। নিঃসন্দেহে ঐতিহ্যবাহী এলাকা এটি। একাধিক প্রাসাদপম বাড়ি, অত্যাধুনিক আবাসন রয়েছে এখানে। চোখ বন্ধ করে বাসিন্দা হতে পারেন এই এলাকার। গড়িয়াহাট এই এলাকার মূল আকর্ষণ।
কলকাতার একটি সুপরিকল্পিত জনপদ হল সল্টলেক। চওড়া রাস্তা, শান্ত পরিবেশের পাশাপাশি অত্যাধুনিক যাবতীয় পরিষেবা মেলে এখানে। পাশেই রয়েছে সেক্টর V, আইটি হাব। রয়েছে পার্ক, নাম করা স্কুল।
বাড়ি বা ফ্ল্যাট কিনতে পারেন নিউটাউনে। সাজানো আবাসন, অত্যাধুনিক জিম, রেস্তরাঁ আরও কত কী। তবে এলাকা ভীষণ নিরিবিলি। চলছে মেট্রোর কাজ। ফলে আগামীতে আরও উন্নত হবে যোগাযোগ ব্যবস্থা।
তালিকায় রয়েছে যোধপুর পার্ক। দক্ষিণ কলকাতার একটি শান্ত ও অভিজাত আবাসিক এলাকা এটি। যা সবুজ আর মনোরম পরিবেশের জন্য বিখ্যাত। এখানে বসবাসের জন্য বাড়ি এবং আধুনিক অ্যাপার্টমেন্ট-দুটটোই রয়েছে। যেসব পরিবার একান্তে থাকতে ভালোবাসেন, তাদের জন্য এই জায়গাটি উপযুক্ত।
Published By: Tiyasha SarkarPosted: 07:39 PM Mar 26, 2026Updated: 07:40 PM Mar 26, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
