Advertisement
জন্ম তারিখে লুকিয়ে পছন্দের স্বাদ! জেনে নিন সংখ্যাতত্ব অনুযায়ী আপনার পছন্দের মকটেল কোনটি
আপনার পছন্দের মকটেল কোনটি?
জন্মতারিখের উপর নির্ভর করে জীবনের যাবতীয় ওঠা-পড়া। আপনি কেমন মানুষ, জীবন এগোবে কোন গতিতে, এই সবটাই নির্ভর করে জন্মতারিখের উপর। কিন্তু জানেন কি জন্মতারিখে লুকিয়ে আপনার পছন্দের স্বাদও। চলুন আজ জন্মতারিখ অনুযায়ী দেখে নেওয়া যাক কোন জন্ম তারিখের জাতকদের প্রিয় মকটেল কোনটি।
১ জন্ম সংখ্যার জাতক, অর্থাৎ যাদের জন্ম যে কোনও মাসের ১, ১০, ১৯ বা ২৮ তারিখে এরা অতিরিক্ত জটিল নয় আবার সতেজ ও প্রাণবন্ত অনুভূতি দেবে এমন স্বাদ পছন্দ করেন। সূর্য দ্বারা শাসিত এই জাতকদের জন্য আদর্শ লেবু, পুদিনা এবং সোডার মতো সাধারণ উপাদানে তৈরি ভার্জিন মোহিতো।
২ জন্ম সংখ্যার জাতক, অর্থাৎ যে কোনও মাসের ২, ১১, ২০ বা ২৯ তারিখে যাদের জন্ম এরা অত্যন্ত সংবেদনশীল। কারণ, এরা চন্দ্র দ্বারা পরিচালিত। এরা তীব্র কোনও কিছুই পছন্দ করে না। লিচি স্প্রিটজ-এর মিষ্টি, হালকা, ফুলের মতো সুবাস এদের মনকে চাঙ্গা করে দেয় নিমেষে।
তিন তারিখের জাতক অর্থাৎ যারা ৩, ১২, ২১ অথবা ৩০ তারিখের জন্মেছেন তাঁরা ভীষণ মজাদার মানসিকতার। শার্লি টেম্পলের মতো মিষ্টি পানীয় এদের জন্য আদর্শ। এই জাতক-জাতিকারা নিজেদেরকে খুব বেশি গুরুত্ব দেন না, তাই উজ্জ্বল ম্যারাস্কিনো চেরিতে ভরা একটি গ্লাস তাঁদের আনন্দে ভরিয়ে দেয়।
৪ জন্মসংখ্যার জাতকরা (৪, ১৩, ২২, ৩১) অত্যন্ত বাস্তববাদী ও কর্মঠ। এরা সাদামাটা ও মাটির কাছাকাছি কিছু পছন্দ করেন, তাই ভেষজ স্বাদ এদের দারুণ পছন্দ। শসা-পুদিনা দিয়ে তৈরি সাধারণ কিন্তু রিফ্রেশিং পানীয়ে এদের বিশেষ পছন্দ।
৫ জন্মসংখ্যার (৫, ১৪, ২৩) জাতকরা বুধ দ্বারা শাসিত। এরা বরাবরই দুঃসাহসী। জীবনে বৈচিত্র্য পছন্দ করেন এরা। মার্গারিটার মতো একটি মকটেল, যাতে মিষ্টি ও টক উভয় স্বাদই থাকে, তা তাদের পছন্দের। গ্লাসের কিনারায় যদি একটু লবণ দিয়ে সাজিয়ে দেন, তাহলে এরা আরও খুশি হয়ে যায়।
৬ জন্মসংখ্যার জাতক অর্থাৎ ৬, ১৫ ও ২৪ তারিখে যাদের জন্ম তারা বরাবরই আরাম প্রিয়। তাজা উপকরণ দিয়ে তৈরি একটি ভালো স্ট্রবেরি লেমোনেড স্প্রিটজার দিলেই খুশি হয়ে যাবে এরা।
যাদের জন্ম মাসের ৭, ১৬ বা ২৫ তারিখে জন্ম এরা সত্যসন্ধানী স্বভাবের। এরা এমন মকটেল পছন্দ করেন যা একইসঙ্গে জটিল, শান্তিদায়ক ও ভেষজ। এল্ডারফ্লাওয়ার ফিজের মতো পানীয় এদের জন্য সেরা।
এরা উচ্চাকাঙ্ক্ষী, বাস্তববাদী স্বভাবের। শনি দ্বারা শাসিত ৮ জন্মসংখ্যার জাতকরা অত্যন্ত দায়িত্বশীল। ভার্জিন মেরির মতো মশলাদার সুস্বাদু পানীয় এদের জন্য আদর্শ। একগ্লাস পেয়ে গেলে যে কোনও মুহূর্তে খুশি হয়ে যান এরা।
৯ জন্মতারিখের জাতকরা সহানুভূতিশীল, উদার এবং আবেগ-সচেতন। এরা এমন একটি মকটেল পছন্দ করেন যা প্রাণবন্ত, স্বতন্ত্র। হিবিস্কাস জিঞ্জার বিয়ারের একটি গভীর, আকর্ষণীয় রঙ রয়েছে যা সহজেই চোখে পড়ে এবং এর টক স্বাদটি সতেজ অনুভূতি দেয়। এই পানীয়ই এদের প্রিয়।
ঘরোয়া টোটকা ব্যবহারের পাশাপাশি রাতে অবশ্যই মশারি ব্যবহার করুন। মশারি টাঙিয়ে ঘুমানো হল সবচেয়ে নিরাপদ এবং চিরাচরিত অভ্যাস। শিশুদের ক্ষেত্রে এটি সবচেয়ে জরুরি। ঘরোয়া প্রতিকারগুলো মশা দূরে রাখলেও, নিরুপদ্রব ঘুমের জন্য মশারির বিকল্প নেই। পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি এই সাবধানতাগুলো সুস্থ থাকতে সাহায্য করবে।
Published By: Tiyasha SarkarPosted: 08:57 PM May 07, 2026Updated: 08:57 PM May 07, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
