Advertisement
পরতে পরতে নৃশংসতা, গায়ে কাঁটা দেয় এই ৮ 'নিষিদ্ধ' ছবি
সিনেমা এমনই যা মনে দাগ কেটে যায়। কোনটা হাসায়। কিংবা কোনটা কাঁদায়। কিছু কিছু ছবি আবার গায়ে কাঁটা দেয়।
সিনেমা এমনই যা মনে দাগ কেটে যায়। কোনটা হাসায়। কিংবা কোনটা কাঁদায়। কিছু কিছু ছবি আবার গায়ে কাঁটা দেয়। এমনও কিছু ছবি আছে, যা দেখলেই অস্থির হয়ে যায় মন। তা নিয়ে বিতর্কও কিছু কম হয়নি। একনজরে দেখে নিন 'নিষিদ্ধ' ছবির তালিকায় রয়েছে কোনগুলি।
১৯৮০ সালে মুক্তি পাওয়া ইটালীয় ছবি 'ক্যানিবাল হলোকাস্ট'। পরিচালক রুগেরো ডিওদাতো। নৃবিজ্ঞানী হ্যারল্ড মনরোকে কেন্দ্র করে ছবিটি তৈরি। যিনি আমাজনে নিখোঁজ হয়ে যাওয়া এক তথ্যচিত্র নির্মাতা দলের সন্ধানে যান। ওই নির্মাতা দল আবার স্থানীয় উপজাতিদের উপর নির্মম অত্যাচার করে। তার ভিডিও ফুটেজ পেয়ে যান নৃবিজ্ঞানী। সেই ভিডিও ফুটেজটি ছবির পর্দায় তুলে ধরতে গিয়ে নৃশংসতা ফুটে ওঠে যা দেখলে গায়ে কাঁটা দেয়।
'এ সার্বিয়ান ফিল্ম'ও রয়েছে তালিকায়। অত্যন্ত বিতর্কিত এই ছবিটি সাইকোলজিক্যাল হরর সিনেমা। একজন অবসরপ্রাপ্ত পর্ন তারকাকে কেন্দ্র করে এগিয়েছে ছবিটি। সৃজান স্পাসোয়েভিচ ছবিটিতে চরম হিংসা ও অস্বস্তিকর যৌনতায় ভরা। গোটা বিশ্বজুড়ে ছবিটি নিষিদ্ধ।
একজন বিকৃত জার্মান সার্জন তিনজন পর্যটককে অপহরণ করে তাদের মুখ ও পায়ুপথ অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগান। এই গল্পকে অবলম্বন করেই এগিয়েছে 'দ্য হিউম্যান সেন্টিপেড'। টম সিক্স পরিচালিত এই ছবিটি দেখলেই গায়ে কাঁটা দেবে। দেখে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। এই ছবিটি 'নিষিদ্ধ'।
নবদম্পতির অপহরণ এবং তাঁদের বন্দিদশা নিয়ে তৈরি ছবি 'গ্রটেসকিউ'। একাধিক দৃশ্য থেকে ভয়ে যেন কুঁকড়ে যায় মন। অসুস্থ হয়ে পড়েছেন কেউ কেউ। তাই 'গ্রটেসকিউ' ছবিটিও নিষিদ্ধ হয়ে যায়।
এই তালিকায় রয়েছে 'দ্য বানি গেম' ছবিটিও। একজন মাদকাসক্ত যৌনকর্মীকে অপহরণ করে ট্রাকচালক। টানা ৫ দিন ধরে অমানবিক অত্যাচার করা হয় তাঁকে। অত্যন্ত ভয়াবহ এবং বিতর্কিত এই ছবিটি মুক্তি পায় ২০১১ সালে। যা দেখলেই যেন ভয়ে কুঁকড়ে যান মন। গায়ে কাঁটা দেয়। এই ছবিটি গোটা বিশ্বে নিষিদ্ধ।
অপহরণ, অত্যাচার, খুন, সহিংসতায় ভরপুর 'অগাস্ট আন্ডারগ্রাউন্ড'স মডার্ম'। এই ছবিতে দেখানো যৌন নির্যাতন দেখলে যেন শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে যায়। দুর্বল হৃদয়ের কেউ এই ছবি দেখে অসুস্থ হয়েও পড়তে পারেন। তাই নিষিদ্ধ এই ছবি লুকিয়ে ছাপিয়েও দেখার চেষ্টা করবেন না।
কলম্বিয়ার অ্যামাজন জঙ্গলে তিনজন আমেরিকান নৃবিজ্ঞানী যায় প্রমাণ করতে যান যে নরখাদক প্রথা শুধুই মিথ। সেখানে তাঁরা মাদক ব্যবসায়ীর পাল্লায় পড়েন, যে স্থানীয় আদিবাসীদের দিয়ে কোকা চাষ করায়। আদিবাসীরা অত্যাচার সহ্য করতে না পেরে বিদ্রোহ করে। আর তখন শুরু হয় চরম নৃশংসতা আর নরখাদকতা। 'ক্যানিবাল ফেরক্স' ছবিটি এগিয়েছে এভাবেই। ৩১টি দেশে নিষিদ্ধ এই ছবি। আসল পশুহত্যার দৃশ্য থাকায় বিতর্ক দানা বাঁধে। দুর্বল হৃদয়ের জন্য এই ছবি মোটেও নয়।
Published By: Sayani SenPosted: 09:41 PM May 06, 2026Updated: 11:29 PM May 06, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
