Advertisement
পাহাড়ঘেরা সৈকতে ইমতিয়াজকন্যার বাগদানের আদুরে মুহূর্ত, ইদাকে বিয়ের প্রস্তাব দিলেন কে?
গত জুনেই বিদেশি পাত্রের সঙ্গে আংটি বদল করেছেন মিঠুনের দত্তক কন্যা দিশানী। সেই পথেই হাঁটলেন ইমতিয়াজ আলির মেয়ে ইদাও। বলিউড পরিচালকের জামাই কে?
এই মুহূর্তে 'ম্যায় ওয়াপস আউঙ্গা'র সাফল্য উদযাপনে মেতে ইমতিয়াজ আলি। দেশের বিভিন্ন শহর ঘুরে ছবির প্রচারে ব্যস্ত পরিচাবলক। কর্মজগতের যখন সাফল্য মধ্যগগনে ঠিক সেই সময় ব্যক্তিগতজীবনেও আনন্দের ঢেউ। মনের মানুষের সঙ্গে বাগদান সারলেন ইমতিয়াজকন্যা ইদা আলি। বিটাউনে যে উৎসবের মরশুম অব্যাহত তা বলাই বাহুল্য। আমির-গৌরী, অংশুলা-রোহন, আকাঙ্খা রঞ্জন-শরণ শর্মার পর এবার সেই তালিকায় নয়া সংযোজন ইদা-কৃষ আগরওয়াল।
হ্যাঁ, কৃষ আগরওয়ালই ইদা আলির মনের মানুষ। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর জীবনের এক নতুন অধ্যায়ের শুভ সূচনা করলেন এই তারকা সন্তান। গত জুনেই বিদেশি পাত্রের সঙ্গে আংটি বদল করেছেন মিঠুনের দত্তক কন্যা দিশানীও। ইমতিয়াজ আলির মেয়ে ইদাও বিদেশেই বাগদান সেরেছেন। নরওয়ের নির্জন সমুদ্রসৈকত থেকে রোম্যান্টিক মুহূর্তের ছবি ভাগ করে সুখবর দিয়েছেন।
ইদার নতুন জীবনকে সুখের চাদরে মুড়িয়ে দিয়েছে নেটভুবন। এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন বিটাউনের বহু সেলেব ও ভক্তরা। ইনফ্লুয়েন্সার ওরি , অভিনেত্রী মঞ্জরী ফড়নিস এবং আলিয়া কাশ্যপও শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। ইদার সোশাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যায় কৃষের সঙ্গে তাঁর আদুরে মুহূর্তের একাধিক ছবি-ভিডিও। সেরকমই এক লাভিডাভি-মাখমাখ প্রেমের মুহূর্তই তাঁদের নতুন পথচলার সাক্ষী থাকল।
পাহাড় ও সমুদ্রে ঘেরা মনোরম পরিবেশে হাঁটু মুড়ে প্রিয়তমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন কৃষ। মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ঝলমল করছে ইদার হাতের হিরের আংটি। আবেগঘন সেই মুহূর্তে ইদার হাতদুটো ধরে নিজের কপাল স্পর্শ করেন কৃষ। জীবনের এই বিশেষ মুহূর্ত উদযাপনে খুব বেশি শব্দ খরচ করেননি ইদা। মাত্র একটি শব্দ 'ইয়েস' অর্থাৎ 'হ্যাঁ'-তেই বুঝিয়ে দিয়েছেন কৃষের সঙ্গে বাগদানে তাঁর পূর্ণ সম্মতি রয়েছে।
এবার জেনে নেওয়া যাক ইমতিয়াজকন্যা ইদার বজীবনকুণ্ডলী। মাত্র ছাব্বিশেই একজন ছবি নির্মাতা ও লেখিকা হিসেবে নিজের পরিচিতি তৈরি করেছেন। সতেরো বছরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করে নজর কেড়েছিলেন। পরে তিনি রোম্যান্টিক ড্রামা 'উলঝে হুয়ে'-এর চিত্রনাট্যও লেখেন। একইসঙ্গে তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনার জন্য 'রিফ্রেশ' নামক একটি ডিজিটাল প্ল্যাটফর্মেরও প্রতিষ্ঠতা ইদা আলি।
ইদা ক্যালিফোর্নিয়ার চ্যাপম্যান ইউনিভার্সিটির ডজ কলেজ অব ফিল্ম অ্যান্ড মিডিয়া আর্টস থেকে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেছেন। কর্মক্ষেত্রেও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এগচ্ছেন তা বললে অত্যুক্ত হবে না। জীবনের নতুন অধ্যায়ের সূচনার পর আগামীতে আরও ভালো চিত্রনাট্য দর্শককে উপহার দেবেন বলেই আশাবাদী ইদার অনুরাগীরা।
এর আগে ব্যস্ততা সামলে ছুটি কাটাতেও দেখা গিয়েছিল দিলীপকে। সম্প্রতি সবুজ অরণ্য, চা-বাগান আর নির্মল পরিবেশের টানে স্ত্রীকে নিয়ে ডুয়ার্সে গিয়েছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সেখানের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন দু'জনে। ধূপঝোড়া বিটের গাছবাড়ি এলাকায় হাতি সাফারি করেন। কুনকি হাতিদের ফলও খাওয়ান।
আসলে দিলীপ ঘোষ কী করবেন, তা যেন আগে থেকে ঠাওর করাই মুশকিল। মাসখানেক আগে বিলাসবহুল বাইক চালিয়ে তাক লাগান। চকচকে বাইকটি দেখলেই বোঝা যায় সেটি বেশ দামি। সে ছবি ভাইরাল হয় নিমেষেই।
দিলীপ ঘোষের বিয়ে নিয়েও হইচই কম হয়নি। ২০২৫ সালের এপ্রিলে নিউটাউনের বাড়িতে ঘনিষ্ঠদের উপস্থিতিতে রিঙ্কু মজুমদারকে বিয়ে করেন। শোনা যায়, রিঙ্কুর তরফেই নাকি এসেছিল বিয়ের প্রস্তাব। প্রথমে খানিকটা ইতস্তত বোধ করলেও রিঙ্কুর ভালোবাসাকে উপেক্ষা করতে পারেননি ‘রাফ অ্যান্ড টাফ’ দিলীপ। নববিবাহিত স্ত্রী রিঙ্কুকে নিয়ে আন্দামান সফরও যথেষ্ট নজর কেড়েছিল। এবার 'ঝালমুড়ি সং' শোনার অপেক্ষায় অনুরাগীরা।
Published By: Kasturi KunduPosted: 12:24 PM Jul 13, 2026Updated: 02:49 PM Jul 13, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
