Advertisement
অনুশীলনে 'ব্রহ্মাস্ত্র' নিয়ে তৈরি বুমরাহ, লর্ডসের পিচে নিজেদের বিপদ বাড়াচ্ছে ইংল্যান্ড?
তৃতীয় টেস্টে ইংল্যান্ড দলে ফিরতে পারেন জোফ্রা আর্চার।
এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৩৬ রানে ম্যাচ জিতেছে ভারত। সিরিজ এখন ১-১। তৃতীয় টেস্ট লর্ডসে। সেখানে অপেক্ষা করে আছে সবুজ পিচ। আর সেই সঙ্গে অনুশীলন শুরু করে দিলেন জশপ্রীত বুমরাহ। ছবি: দেবাশিস সেন
এজবাস্টনের পিচ নিয়ে অখুশি ইংল্যান্ড দল। এমনকী ইংরেজ অধিনায়ক বেন স্টোকসের দাবি ওটা উপমহাদেশীয় পিচ। একই মত কোচ ব্র্যান্ডন ম্যাকালামের। তিনি চান লর্ডসে পেস ও বাউন্স থাক। বল যাতে দুদিকেই মুভ করতে পারে। ছবি: দেবাশিস সেন
লর্ডসের পিচের যা ছবি দেখা যাচ্ছে, তাতে কিন্তু মনে হচ্ছে ম্যাকালামের মত অনুযায়ী পিচ তৈরি হচ্ছে। পিচ পুরো সবুজ। হেভি রোলার ব্যবহার করা হচ্ছে। ফলে এই পিচে প্রচুর বাউন্স হবে, পেসও থাকবে। আর পিচে টার্ন হওয়ার সম্ভাবনা কমবে। ইংল্যান্ড ইতিমধ্যেই জোফ্রা আর্চারকে খেলানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু ভারতের বোলিংয়ের সামনে তাঁদেরই বিপদ বাড়তে পারে। ছবি: দেবাশিস সেন
তবে ভারতের জন্যও স্বস্তির খবর, ফিরছেন জশপ্রীত বুমরাহ। অনুশীলনও শুরু করে দিয়েছেন তিনি। লর্ডসে যে তিনি খেলবেন, তা নিশ্চিত। এমনকী শুভমান গিল সেটা জানিয়ে দিয়েছেন। ছবি: দেবাশিস সেন
এজবাস্টন টেস্টে খেলেননি বুমরাহ। ‘ওয়ার্কলোডের’ জন্য তাঁকে বিশ্রাম দেওয়া হয়। সেই সুযোগ কাজে লাগিয়ে দলে ঢুকে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেন বাংলার পেসার আকাশ দীপ। এর পরের টেস্ট ১০ জুলাই থেকে লর্ডসে। ছবি: দেবাশিস সেন
লিডসে প্রথম টেস্টে বুমরাহ আগুন ঝরিয়েছিলেন বুমরাহ। সেই তুলনায় মহম্মদ সিরাজ বা প্রসিদ্ধ কৃষ্ণরা সঙ্গ দিতে পারেননি। ভারতও টেস্ট হারে। দ্বিতীয় টেস্টে সিরাজ ও আকাশ দীপ দুজনে দুরন্ত বোলিং করেছেন। ছবি: দেবাশিস সেন
Published By: Arpan DasPosted: 06:28 PM Jul 08, 2025Updated: 06:30 PM Jul 08, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
