Advertisement
ইরাককে গোলের মালা, এশিয়ান কাপ কোয়ালিফায়ারে দুর্দান্ত ছন্দে 'ব্লু টাইগ্রেস'রা
তিন ম্যাচে ভারতের মেয়েরা ২২টি গোল করেছেন।
মহিলাদের এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় পর্বে জয়যাত্রা অব্যাহত ব্লু টাইগ্রেসদের। প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে ১৩-০ গোলে হারিয়ে অভিযান শুরু করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে তিমুর লেস্তেকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিলেন ভারতের মেয়েরা। আর বুধবার ইরাককে হারাল ৫-০ গোলে হারাল ভারতের মেয়েরা।
ম্যাচের ১৪ মিনিটে ভারতকে এগিয়ে দেন সঙ্গীতা বাসফোর। এরপর আধিপত্য নিয়েই খেলতে থাকে ভারত। ৪৪ মিনিটে মনীষা কল্যাণের গোলে স্কোরলাইন দ্বিগুণ হয়। ২ গোলে এগিয়ে বিরতিতে যায় ভারত।
দ্বিতীয়ার্ধেও দাপট বজায় রাখেন ব্লু টাইগ্রেসরা। ৪৮ মিনিটে ভারতকে ৩-০ গোলে এগিয়ে দেন কার্তিকা আঙ্গামুথু।
এরপর ৬৪ মিনিটে নির্মলা ফানজৌবাম এবং ৮০ মিনিটে রতনবালা মৈরাংথেমের গোলে ৫-০ গোলে অসহায় আত্মসমর্পণ করে ইরাক।
Published By: Prasenjit DuttaPosted: 07:22 PM Jul 02, 2025Updated: 07:22 PM Jul 02, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
