Advertisement
তুমি ছিলে তাই...! ট্রফি ছোঁয়ার আগে অনুষ্কার বাহুডোরে বিরাট, সেলিব্রেশনে এবি-গেইলরাও
খেলা শেষে সপরিবারের সেলিব্রেশনে আরসিবির তারকারা।
১৭ বছরের অপেক্ষার অবসান। অবশেষে চ্যাম্পিয়নের খেতাব পেল সাবালক আরসিবি। আহমেদাবাদের মেগা ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে দিয়ে প্রথমবারের মতো আইপিএল জয়ের স্বাদ পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
১৭ বছরের জমানো আক্ষেপ এদিন অশ্রুধারার হয়ে বয়ে গেল বিরাটের চোখ দিয়ে। জয় নিশ্চিত হওয়ার পর চোখের জল আর ধরে রাখতে পারেননি কিং। পারবেনই বা কী করে। এতগুলো বছর নিজের সর্বস্ব দিয়েও যা পাননি, সেই মহার্ঘ্য ট্রফি হাতে আসার আনন্দে অশ্রু ধারা বয়ে যাওয়ার স্বাভাবিক।
দীর্ঘ ব্যর্থতার সময় স্তম্ভের মতো বিরাটের পাশে থেকেছেন স্ত্রী অনুষ্কা শর্মা। ট্রফিজয়ের দিনে তাই স্ত্রীর বাহুডোরে যে তিনি ধরা দেবেন, সেটা জানাই ছিল। ভরা স্টেডিয়ামেই বিরাটকে জড়িয়ে ধরে তাঁর চোখের জল মোছালেন অনুষ্কা।
এই সাফল্য অবশ্য একা এই আরসিবি দলের নয়। এতদিন ধরে যারা আরসিবির অস্থিমজ্জায় জুড়ে রয়েছেন সেই এবি ডি'ভিলিয়র্স, ক্রিস গেইলরা। ইউনিভার্স বসও এদিন হাজির ছিলেন আহমেদাবাদে। প্রিয় দল জিততেই ভাংড়ায় মাতলেন তিনি।
ট্রফি জেতার আনন্দে বিরাটের মতো চোখ ভিজে এসেছিল এবি ডিভিলিয়র্সেরও। এবিকে আলিঙ্গন করে সেই অশ্রু ভুলিয়ে আনন্দে মাতলেন বিরাট।
সুদূর ইংল্যান্ড থেকে খেলা দেখতে এসেছিলেন আরসিবির সুপার ফ্যান ঋষি সুনাকও। গোটা ম্যাচ বিরাটদের জন্য 'চিয়ার' করে গেলেন তিনি।
ক্রুণাল পাণ্ডিয়া। ফাইনালে ম্যাচের সেরা। এর আগেও ৩ বার মুম্বইয়ের হয়ে আইপিএল জিতেছেন। তবে এবারেরটা স্পেশাল। ফাইনালের ম্যাচের সেরা ক্রিকেটার সেলিব্রেট করলেন সন্তানদের সঙ্গে।
Published By: Subhajit MandalPosted: 12:53 AM Jun 04, 2025Updated: 02:28 PM Jun 04, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
