Advertisement
জাহ্নবীর ক্রিসমাস দুষ্টুমি! উৎসবের মরশুমে নায়িকার মেজাজই আলাদা
বার্বি পিঙ্ক শর্ট ড্রেসে সেজেছেন শ্রীদেবীকন্যা।
সান্টাবুড়ো এল বলে! এখনও আর দুদিনের অপেক্ষা। তাতে কী? জাহ্নবী কাপুরের ক্রিসমাস মরশুম শুরু হয়ে গিয়েছে। আর বড়দিনে বেশ দুষ্টুমির মেজাজে রয়েছেন শ্রীদেবীকন্যা।
বার্বি পিঙ্ক শর্ট ড্রেসে সেজেছেন জাহ্নবী। ক্রিসমাস ট্রিয়ের সামনে নানা মুডে পোজ দিয়েছেন। নায়িকার এই ছবিতেই মুগ্ধ অনুরাগীরা। কেউ দিয়েছেন ভালোবাসার ইমোজি, কেউ আবার আগুনে ইমোজি দিয়ে জাহির করেছেন ভালো লাগা।
নায়িকার এক ছবিতে আবার স্পেশাল পোস্টার। তাতেই রয়েছে দুষ্টুমির বার্তা। আর এটি এলিজাহর 'নটি' গানের লাইন। গানে রয়েছে নিয়ম ভাঙার বার্তা।
মা শ্রীদেবীর আদরে ও শিক্ষায় বড় হওয়া জাহ্নবীর। কিন্তু নিয়তির নিয়ম। প্রথম ছবি 'ধড়ক'-এর মুক্তির আগেই মাকে হারান অভিনেত্রী।
Published By: Suparna MajumderPosted: 04:28 PM Dec 22, 2024Updated: 04:28 PM Dec 22, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
