Advertisement
ইউরো-কোপা নিয়ে কাঁপছে কলকাতা, করোনা ভুলে ফুটবলে মেতে শহরবাসী, দেখুন অ্যালবাম
জমজমাট রবিবার। সকালে মেসি-নেইমার শো, রাতে ইটালি-ইংল্যান্ড দ্বৈরথ।
জমজমাট সুপার সানডে। ঘুম ভাঙতেই চোখ কচলে টিভির সামনে বসে পড়বেন ভারতীয় ফুটবলপ্রেমীরা। বিশ্ব ফুটবলের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ ব্রাজিল বনাম আর্জেন্টিনার লড়াই। তার আগে মেসি বন্দনায় মেতেছে তিলোত্তমা। স্মরণ করা হচ্ছে ফুটবলের রাজপুত্র মারাদোনাকেও।
উত্তর কলকাতায় আবার ইউরো ফাইনাল নিয়ে উত্তেজনার পারদ চড়ল। ফাইনালে মুখোমুখি ইটালি ও ইংল্যান্ড। ফানুস উড়িয়ে দুই দলকে শুভেচ্ছা জানালেন সমর্থকরা।
টুর্নামেন্টে দুরন্ত ফর্মে দেখা গিয়েছে আর্জেন্টিনাকে। মেসি-ম্যাজিক দেখেছে বিশ্ব। সেই মেসি এবার নীল-সাদা জার্সিতে ট্রফি ঘরে তুলবেনই, আশায় বুক বেঁধেছেন ফুটবলভক্তরা।
গতবারের কোপা চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে চোটের কারণে সে দলের অংশ হতে পারেননি নেইমার। এবার তাই ফাইনালে নিজের সর্বস্ব উজার করে দিতে মরিয়া ব্রাজিলের পোস্টার বয়। সুদূর কলকাতা থেকেও তাঁর জন্য গলা ফাটাচ্ছেন ভক্তরা।
Published By: Sulaya SinghaPosted: 09:43 PM Jul 10, 2021Updated: 09:57 PM Jul 10, 2021
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
