Advertisement
নিজের সৃষ্টির মধ্যেই অমর হয়ে থাকবেন সৌমিত্র চট্টোপাধ্যায়, দেখুন কীভাবে শ্রদ্ধা জানাল কলকাতা
চোখের জলে বিদায় নিলেন লাখো বাঙালির শেষ ম্যাটিনি আইডল।
করোনায় আক্রান্ত হয়ে ভরতি হয়েছিলেন হাসপাতালে। কিন্তু ফেরা হল না। বেলা ১২.১৫ মিনিটে এল দুঃসংবাদ। দীর্ঘ লড়াই শেষে চিরবিদায় নিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বেলা দু'টো নাগাদ বেলভিউ ক্লিনিক থেকে বেরোয় কিংবদন্তি অভিনেতার মরদেহ।
গল্ফ গ্রিনের বাড়ি থেকে টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে আনা হয় তাঁকে। 'ফেলুদা'কে শ্রদ্ধা জানাতে হাজির হন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কলাকুশলীরা।
অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, জুন মালিয়া, মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা মাল্যদান করে প্রণাম জানান প্রবাদপ্রতীম অভিনেতাকে।
Published By: Sulaya SinghaPosted: 06:53 PM Nov 15, 2020Updated: 06:54 PM Nov 15, 2020
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
