Advertisement
কিম কার্দাশিয়ানের প্রেমে হাবুডুবু কিংবদন্তি খেলোয়াড়, কোটি-কোটি টাকা উড়িয়ে কোথায় রাত কাটালেন?
এই খেলোয়াড়ের প্রেমজীবনে জড়িয়েছিল শাকিরার নামও।
গ্ল্যামার দুনিয়ার বহু পরিচিত মুখ কিম কার্দাশিয়ান। তাঁর শরীরী মাদকতায় বুঁদ থাকেন অনুরাগীরা। জীবনে বিতর্ক যেমন আছে, প্রেমিকও কম নেই। এবার প্রেমিকের তালিকায় নাম জুড়ল ক্রীড়াজগতের এক কিংবদন্তির। কিমের সঙ্গে তাঁর ছবি দেখে জল্পনা শুরু নেটপাড়ায়।
সোশাল মিডিয়ায় আগুন ঝরাতে সিদ্ধহস্ত কিম। প্লেবয় ম্যাগাজিনের জন্যও ফটোশুট করেছেন কিম। নগ্ন হয়েও ক্যামেরার সামনে দিয়েছেন পোজ। এমনকী অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে এসেও খোলামেলা পোশাকে অতিথিদের চোখ কপালে তুলে দিয়েছিলেন।
এবার অবশ্য গন্তব্য মুম্বই নয়, প্রেমের শহর প্যারিস। মাঝে ছিল ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ার। সঙ্গীর নাম লুইস হ্যামিলটন। যাঁরা ফরমুল ওয়ানের সঙ্গে পরিচিত, তাঁরা জানেন হ্যামিলটনের গুরুত্ব কতটা। তাঁর ক্রীড়াজগতে কিংবদন্তি হ্যামিলটন। সেই দু'জনকে ইংল্যান্ডে ও ফ্রান্সে একসঙ্গে দেখে জল্পনা ছড়াবে সেটাই তো স্বাভাবিক।
জানা গিয়েছে অক্সফোর্ডশায়ারের বিলাসবহুল প্রাসাদ এস্তেলে ম্যানরে সপ্তাহের শেষটা একসঙ্গে কাটান দু'জনে। 'কাপল ম্যাসাজ'ও নেন তাঁরা। এই প্রাসাদে থাকার জন্য প্রতি রাতের খরচ ভারতীয় মুদ্রায় দেড় কোটি টাকা। শুধুমাত্র এই বিশেষ সাক্ষাতের জন্য আমেরিকা থেকে ব্যক্তিগত বিমানে ইংল্যান্ডে উড়ে যান ৪৫ বছর বয়সি মডেল। যে বিমানের দাম প্রায় ১২০০ কোটি টাকা।
সেই বিমানে করেই দু'জনে এরপর প্যারিসের উদ্দেশ্যে পাড়ি দেন। সেই সময় কিম ও লুইসের ছবি ভাইরাল। তবে দু'জনেই দেহরক্ষী নিয়ে ঘুরছিলেন। এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে লুইস ও কিমের দেখাসাক্ষাৎ হয়েছিল। তবে রাজকীয় প্রাসাদে গোপন সাক্ষাতে মুচমুচে গল্প ছড়াচ্ছে নেটপাড়ায়।
ফরমুলা ওয়ানে ৭ বারের চ্যাম্পিয়ন লুইস হ্যামিলটন। ৪১ বছর বয়সি তারকার প্রেমিকার তালিকাও নেহাত কম নয়। মডেল জিজি হাদিদ, গায়িকা রিটা ওরা বা নিকি মিনাজের সঙ্গেও তাঁর সম্পর্কের গুঞ্জন ছিল। শোনা যায় তিন বছরের মধ্যে অন্তত ৬ জন মহিলাকে ডেট করেছিলেন তিনি।
২০২২-এ ফুটবলার জেরার পিকের সঙ্গে সম্পর্ক ভাঙেন গায়িকা শাকিরা। তার পরের বছরই একটি ফরমুলা ওয়ান রেসে উপস্থিত হন তিনি। লুইস ও শাকিরা দু'জনেই স্বীকার করে নেন, তাঁদের মধ্যে যোগাযোগ আছে। পরে অবশ্য শাকিরা জানান, দু'জনের মধ্যে শুধু বন্ধুত্বের সম্পর্ক।
একাধিক সম্পর্কে জড়িয়েছেন কিম। তাঁর প্রথম স্বামী মন থমাস। দ্বিতীয় স্বামী আমেরিকার বাস্কেটবল খেলোয়াড় ক্রিস হামফ্রিজ। আর তৃতীয় স্বামী র্যাপার কানিয়ে ওয়েস্ট। ২০২২ সালে কানিয়ে-কিমের বিচ্ছেদ হয়। চার সন্তান রয়েছে তাঁদের। এর পর কমেডিয়ান পিট ডেভিডসনের সঙ্গে সম্পর্কে জড়ান কিম।
২০০৭ সালে গায়ক রে জে-র সঙ্গে কিমের যৌন ভিডিও ফাঁস হয়ে যায়। ভিডিওটি ২০০৩ সালের, যখন কিম রে জে-র বোন ব্র্যান্ডির স্টাইলিস্ট হিসেবে কাজ করতেন। ভিডিওটি 'কিম কার্দাশিয়ান, সুপারস্টার' সিনেমা হিসেবে ছড়িয়ে দেওয়ার জন্য কিম ভিভিড এন্টারটেনমেন্টের বিরুদ্ধে মামলাও করেছিলেন। কিন্তু পরে মোটা অর্থের বিনিময়ে বোঝাপড়া হয়ে যায় বলেই খবর।
Published By: Arpan DasPosted: 05:51 PM Feb 03, 2026Updated: 05:51 PM Feb 03, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
