Advertisement
এই ৭টি কাজ করেন? সমাজ ভুল বুঝলেও আপনি সকলের থেকে আলাদা!
কিছু সময়ের জন্য একাকীত্ব ভালো লাগলেও, একটা সময়ের পর তা কাঁটা হয়ে দাঁড়ায়। দীর্ঘসময় একা থাকা কিন্তু মোটেই মুখের কথা নয়।
কিছু সময়ের জন্য একাকীত্ব ভালো লাগলেও, একটা সময়ের পর তা কাঁটা হয়ে দাঁড়ায়। দীর্ঘসময় একা থাকা কিন্তু মোটেই মুখের কথা নয়। মানুষ কারও সঙ্গ চায়। যার সঙ্গে মনের কথা বলা যায়, এমন কেউ। মন খারাপে কোনও দ্বিধা ছাড়াই যার কাছে কাঁদা যায়। ভাবতে হয় না, পরে সমালোচিত হতে হবে না তো? কিন্তু এতো রইল সকলের কথা।
ব্যতিক্রমীও তো আছেন। যারা একাকীত্বকে উদযাপন করতে পারেন। তাঁদের নিজের কাছেই থাকে বেঁচে থাকার রসদ। নিজেই নিজের মন খারাপের সঙ্গী এরা। আবার আনন্দ উদযাপনেও এদের প্রয়োজন পড়ে না কারও। কিন্তু জানেন কি চলার পথে এই ব্যতিক্রমীদের সংখ্যা খুবই কম। যারা কয়েকটি কাজ একা করতে পারেন, সঙ্গীর প্রয়োজনই পড়ে না, তাঁরাই ঠাঁই পান এই তালিকায়।
রেস্তরাঁয় খেতে তো কমবেশি সকলেই যান। কিন্তু একেবারে একা যাওয়ার কথা ভাবতেই পারেন না কেউ। বাইরে খেতে যাওয়া মানেই পরিবার, বন্ধুবান্ধব বা প্রিয়জন। বিশেষ কারণে একা যেতে হলেও অধিকাংশই ভীষণ অস্বস্তি বোধ করেন। কিন্তু এমন কিছু মানুষ রয়েছেন, যারা একাই চলে যান রেস্তরাঁয়। কোনও অস্বস্তি ছাড়াই উপভোগ করেন খাবার ও নিজের সঙ্গ।
ঘুরতে যাওয়া মানেই পরিবার অথবা বন্ধুবান্ধব। একা একা ঘুরতে যাওয়ার কথা ভাবতেই পারেন না বেশিরভাগ মানুষ। তবে কেউ কেউ এক্ষেত্রেও ব্যতিক্রমী আছেন। যারা একাই ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েন। না সঙ্গী, না কারও সঙ্গে পরামর্শের বালাই। একাই ঘোরেন, উপভোগ করেন নতুন নতুন জায়গা।
আত্মবিশ্বাসীরাও কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে পাঁচজনের পরামর্শ নেন। যারা তা করেন না, নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একাই নেন, তাঁরা কিন্তু সত্যিই আর পাঁচজনের থেকে আলাদা। এই সাহস কিন্তু থাকে না সকলের। এরা অনন্য।
বর্তমান সময়ে ফোন ছাড়া একমুহূর্ত ভাবতে পারেন না কেউ। বন্ধুদের সঙ্গে আড্ডা হোক বা সঙ্গীর সঙ্গে কোয়ালিটি টাইম, সবেতেই ঢুকে পড়ে ফোন। এই সময়ে দাঁড়িয়ে যারা ফোন, টিভি বা কোনও গেজেট ছাড়া একা কাটিয়ে ফেলতে পারেন গোটা সন্ধ্যে, তাঁরাও কিন্তু সকলের থেকে আলাদা।
বন্ধু, পরিবার বা সঙ্গী, আঘাত পাওয়ার পরও আমরা কিছু সম্পর্কে ইতি টানতে পারি না। বারবার অপমানিত হয়েও অধিকাংশই আটকে থাকে একই জায়গায়। যারা এই টানাপোড়েনে না আটকে সম্পর্কে ইতি টানতে পারেন, যারা চলে যাওয়ার আগে বারবার পিছনে ফিরে তাঁকান না, তাঁরাও সকলের মাঝে অন্য।
Published By: Tiyasha SarkarPosted: 07:35 PM May 02, 2026Updated: 07:35 PM May 02, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
