Advertisement
একই টেস্টে ডবল সেঞ্চুরি ও সেঞ্চুরি গিলের, বিরল রেকর্ডের ক্লাবে আর কোন কিংবদন্তি?
তালিকায় রয়েছেন ভারতের সুনীল গাভাসকরও।
এজবাস্টনে রানের স্ফুলিঙ্গ শুভমান গিলের ব্যাটে। একাধিক রেকর্ড গড়ে ফের শতরান শুভমান গিলের। তিনি সাজঘরে ফেরেন ১৬১ রানে। তার আগে প্রথম ইনিংসে করেন ২৬৯ রান।
টেস্ট ম্যাচে প্রথম ডবল সেঞ্চুরি এবং সেঞ্চুরির রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার ডগ ওয়াল্টার্সের নামে। ১৯৬৯ সালে সিডনিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ইনিংসে ২৪২ এবং ১০৩ রান করে ইতিহাস তৈরি করেছিলেন।
১৯৭১ সালে সুনীল গাভাসকর ক্যারিয়ারের চতুর্থ টেস্টে, পোর্ট অফ স্পেনে ১২৪ এবং ২২০ রান করেছিলেন। ভারতকে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ড্র করতে সাহায্য করেছিল। একটি টেস্টে ৩৪৪ রান করেছিলেন সানি।
১৯৭২ সালে এই রেকর্ড করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের লরেন্স রো। ১৯৭২ সালের কিংস্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি জোড়া সেঞ্চুরি করেন। এর মধ্যে ছিল প্রথম ইনিংসে ২১৪ এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১০০ রান। তবে ম্যাচটি ড্র হয়।
একই টেস্টে ডবল সেঞ্চুরি এবং সেঞ্চুরি করা প্রথম অস্ট্রেলিয়ান ছিলেন গ্রেগ চ্যাপেল। ১৯৭৪ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে চ্যাপেল ২৪৭ রানে অপরাজিত ছিলেন এবং দ্বিতীয় ইনিংসে ১৩৩ রান করেন। ওই টেস্টে তার ভাই ইয়ান চ্যাপেলও খেলায় জোড়া সেঞ্চুরি (১৪৫ এবং ১২১) করেছিলেন।
কিছু রেকর্ড আজও অটুট রয়েছে। তার মধ্যে মধ্যে একটি হল ইংল্যান্ডের গ্রাহাম গুচের টেস্টে দুই ইনিংস মিলিয়ে মোট ৪৫৬ রান। ১৯৯০ সালে ভারতের বিরুদ্ধে লর্ডসে গুচ প্রথম ইনিংসে ৩৩৩ রান করেছিলেন। এরপর দ্বিতীয় ইনিংসে আরও একটি শতরান (১২৩) করেন।
ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা এবং টেস্ট ব্যাটিং রেকর্ড একে অপরের সমার্থক। ২০০১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২২১ এবং ১৩০ রান করেছিলেন।
Published By: Arpan DasPosted: 05:57 PM Jul 06, 2025Updated: 06:55 PM Jul 06, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
