Advertisement
জাতীয় দলেই নেই ৬ ক্রিকেটার! টি-২০ বিশ্বজয়ের বর্ষপূর্তিতে কোথায় প্রথম একাদশের তারকারা?
আগামী বছর ঘরের মাঠে ফের বসবে টি-২০ বিশ্বকাপের আসর।
২০০৭-এর পরে ২০২৪। দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজকের দিনেই ফের টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই, ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা দ্বৈরথ হিসাবে গেঁথে থাকবে ক্রিকেটপ্রেমীদের মনে।
১১ বছর পর আইসিসি ট্রফি এসেছিল ভারতের ঘরে। কিন্তু বিশ্বজয়ের পরেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নেন দুই কিংবদন্তি রোহিত শর্মা এবং বিরাট কোহলি। পরে আন্তর্জাতিক টি-২০ থেকে সরে দাঁড়ান রবীন্দ্র জাদেজাও।
তবে অবসর নেওয়া তিন তারকা ছাড়াও, বিশ্বকাপজয়ী দলের প্রথম একাদশে থাকা আরও তিন ক্রিকেটার এখন কার্যত হারিয়ে গিয়েছেন জাতীয় টি-২০ দলের নীল নকশা থেকে।
চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে শেষবার আন্তর্জাতিক টি-২০ খেলেছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের দলে জায়গা পাননি সেদিনের বিশ্বজয়ী তিন ক্রিকেটার।
যাঁর দুর্ধর্ষ ক্যাচে সেদিন ম্যাচে ফিরেছিল ভারত, সেই সূর্যকুমার যাদব এখন ভারতের টি-২০ অধিনায়ক। তবে সম্প্রতি চোটের সমস্যা কমাতে অস্ত্রোপচার করাতে হয়েছে স্কাইকে। আপাতত তিনি ক্রিকেট থেকে দূরে।
হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিংয়ের মতো তারকারা ছিলেন বিশ্বকাপ জয়ের প্রথম একাদশে। মাত্র ৮ মাসের ব্যবধানে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছেন এই ত্রয়ী।
টি-২০ বিশ্বকাপ জিতলেও চলতি বছরের শুরুর দিকে বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন চোট পান জশপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি। তবে আগামী দিনে তাঁকে টি-২০ জার্সিতে আবার দেখা যেতেই পারে।
কিন্তু জাতীয় দলের টি-২০ বৃত্ত থেকে ক্রমেই দূরে সরে গিয়েছেন মাত্র একবছর বিশ্বকাপ জেতা তিন তারকা। তাঁদের মধ্যে অন্যতম ঋষভ পন্থ। আগ্রাসী ব্যাটিংয়ের জন্যই পরিচিত পন্থ। কিন্তু তাঁকে টি-২০ ক্রিকেটের জন্য আর ভাবছেন না নির্বাচকরা।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল থেকে বাদ পড়েছিলেন বিশ্বকাপজয়ী কুলদীপ যাদবও। যদিও গত অক্টোবর মাসে তাঁর হার্নিয়া অপারেশন হয়। কিন্তু টি-২০ দলে আর ফেরেননি তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের নেপথ্যে অবশ্য গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।
Published By: Anwesha AdhikaryPosted: 06:26 PM Jun 29, 2025Updated: 06:26 PM Jun 29, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
