Advertisement
ভারী লেহেঙ্গায় কনে, ৫ হাজার অতিথি, খান স্যরের রিসেপশনে এলাহি আয়োজন, চেনেন নববধূকে?
নবদম্পতিকে স্বাগত জানাতে প্রায় ৫ হাজার অতিথি উপস্থিত ছিলেন।
'চুপিসারে' বিয়ে সেরেছেন ইউটিউবের জনপ্রিয় মুখ খান স্যর। ভারত-পাকিস্তানের সংঘর্ষের আবহে সাতপাকে বাঁধা পড়েছিলেন 'স্যর' ফয়জল খান। ভিডিও বার্তায় নিজেই সে কথা জানিয়েছিলেন।
বিয়েটা 'চুপিসারে' হলেও ফয়জল খান জানিয়েছিল, নববধূর সঙ্গে পরিচয় করাতে পাটনায় জাঁকজমক করে অনুষ্ঠান করবেন। সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। সে কথা রাখলেন।
২ জুন পাটনায় ছিল সেই অনুষ্ঠান। নবদম্পতিকে স্বাগত জানাতে প্রায় ৫ হাজার অতিথি উপস্থিত ছিলেন। হাজির ছিলেন প্রশাসন, রাজনীতি, শিল্পমহলের হুজ হু-রা।
কিন্তু কাকে বিয়ে করলেন? জনপ্রিয় ইউটিউবারের স্ত্রীয়েক নাম এ এস খান। তবে নববধূর মুখ দেখতে পাননি কেউ। কারণ, গোটা অনুষ্ঠান জুড়ে তাঁর মুখ ঢাকা ছিল লাল ওড়নায়।
নববধূর পরনে ছিল ভারী কাজের লাল লেহেঙ্গা। সঙ্গে ছিল সবুজ ওড়না। মুখ ঢাকা ছিল লাল ওড়নায়। যোগ্য সঙ্গত দিচ্ছিল সোনার অলংকার, নথ। দু'হাত ভর্তি চুড়ি।
খান স্যরের পরনে গাঢ় বাদামি স্যুট, গোলাপি জামা এবং লাল টাই। স্বামীর হাত ধরেই প্রবেশ করেছিলেন অনুষ্ঠানে। গোলাপের পাপড়ি ছুড়ে দম্পতিকে স্বাগত জানান অতিথিরা।
কে এই এ এস খান? জানা গিয়েছে, তিনি বিহারের সিওয়ানের বাসিন্দা। আইএসসি বোর্ডের স্কুলে পড়াশোনা করে উচ্চশিক্ষার ডিগ্রি নিয়েছেন। এর চেয়ে বেশি আর কিছু জানা যায়নি।
ভালোবাসার বিয়ে নয়। পারিবারিকভাবেই বিয়ে পাকা হয়েছিল খান স্যরের। জানা গিয়েছে, তাঁর মায়ের পছন্দ ছিল নববধূকে। তিনিই এই বিয়ে ঠিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
Published By: Paramita PaulPosted: 03:36 PM Jun 05, 2025Updated: 08:18 PM Jun 05, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
