Advertisement
জি-২০ রাষ্ট্রপ্রধানদের পরিবারকে বিশেষ উপহার মোদির, তুললেন সেলফিও, দেখুন অ্যালবাম
মোদির সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছে তাবড় রাষ্ট্রনেতাদের।
জি-২০তে উপস্থিত রাষ্ট্রপ্রধানের সঙ্গীদের জন্য বিশেষ উপহার দিয়েছে ভারত। সেই তালিকায় ছিল তেলেঙ্গানার চেরিয়াল স্ক্রোল পেন্টিং, তসরের শাল। ছত্তিশগড়ের শিল্পীদের হাতে তৈরি মূর্তিও তুলে দেওয়া হয়েছে তাঁদের হাতে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ও তাঁর সঙ্গী জোডি হেডেনের সঙ্গে সেলফি তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জি-২০ সম্মেলনের শেষে রাষ্ট্রনেতাদের সঙ্গে নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী।
সম্মেলনের শেষ দিন সকালে রাজঘাটে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রত্যেক রাষ্ট্রনেতা। সকলের গলায় ছিল প্রধানমন্ত্রীর উপহার দেওয়া উত্তরীয়।
জি-২০ সম্মেলনে যোগ দিয়ে মোদির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 'ভারতের সঙ্গে বাংলাদেশের আত্মিক সম্পর্ক রয়েছে', বৈঠক শেষে বলেন হাসিনা।
প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার ভারতে পা রেখেছেন ঋষি সুনাক। তাঁর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে ইতিবাচক বৈঠক করেন প্রধানমন্ত্রী।
Published By: Anwesha AdhikaryPosted: 09:33 PM Sep 10, 2023Updated: 09:33 PM Sep 10, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
