Advertisement
প্রকাশ্যে ঠোঁটে ঠোঁট, আগলে গাউন! নিক-প্রিয়াঙ্কার মাখোমাখো সমীকরণে চোখ ঢাকছে 'সংস্কারি' নেটপাড়া
তারকাদের 'ঘুণ ধরা' দাম্পত্যের ভিড়ে বিরল প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। বিয়ের এত বছর পরও প্রেমে হাবুডুবু খান তারকা দম্পতি।
নিক-প্রিয়াঙ্কার অসমবয়সি প্রেম-দাম্পত্য নিয়ে হাজার চর্চা হলেও একাধিকবার 'কাপল গোল' সেট করেছেন তাঁরা। এবার 'দ্য ব্লাফ'-এর তারকাখচিত প্রিমিয়ারে গিয়ে যা করলেন, তা দেখে ভক্তমহলে শোরগোল!
১৭ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে 'দ্য ব্লাফ' সিনেমার প্রিমিয়ারে যোগ দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস। প্রতিবারের মতো এবারেও সুখী দাম্পত্যের নিদর্শন মেলে ধরলেন।
কখনও কার্পেটে গড়ানো প্রিয়াঙ্কার বাদামি গাউনের দেখভাল করলেন স্বামী নিক জোনাস, তো কখনও বা আবার স্ত্রীর চুল ঠিক করে প্রকাশ্যেই আদর করে দিলেন। আর পশ্চিমী বিনোদুনিয়ার পাপারাজ্জিদের লেন্সে সেসব মুহূর্ত বন্দি হতেই দাবানল গতিতে ভাইরাল ছবি।
'দ্য ব্লাফ'-এর ফার্স্ট লুকে রণং দেহি অবতারে কৌতূহলের পারদ চড়িয়েছিলেন। এবার প্রিমিয়ারেও জলদস্যু 'ব্লাডি মেরি'র অনুকরণে পোশাক পরে লাইমলাইট কাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে পোশাকের থেকেও পশ্চিমী বিনোদুনিয়ার চর্চায় নিক-প্রিয়াঙ্কা মাখোমাখো রসায়ন।
হলিউড যখন প্রিয়াঙ্কার জলদস্যু অবতারের প্রশংসায় পঞ্চমুখ, তখন প্রকাশ্যেই সকলের সামনে আদর করে স্বামী নিকের ঠোঁটে ঠোঁট বসালেন দেশি গার্ল। যা দেখে 'সংস্কারি' নেটপাড়ার প্রায় চোখ ঢাকার জোগাড়়!
বলিউডের পর্দায় বর্তমানে যখন ‘আলফা মেল’ ট্রেন্ডের রমরমা, তখন হলিউডের হাত ধরে ‘আলট্রা ওম্যান’ অবতারের সঙ্গে যে পরিচয় করালেন প্রিয়াঙ্কা, তা 'ব্লাফ'ই বলে দেয়। আর মার্কিন মুলুকে থাকলেও ভারতীয় সংস্কৃতি ভোলেননি, সেটা অনুষ্ঠান শুরুর আগে করজোড়ে নমস্কার করেই প্রমাণ করলেন।
হিন্দি সিনেদুনিয়ার দুই রণবীর, শাহিদ কাপুররা ঝড় তুলেছেন মারপিটের মারপ্যাঁচে, তখন ট্রেলারে ‘ব্লাডি মেরি’র চরিত্রে হাড়হিম করা অ্যাকশন দেখিয়ে বুকে কাঁপন ধরালেন ‘দেশি গার্ল’।
কখনও হলিউড অভিনেতা কার্ল আরবানের সঙ্গে তরবারিযুদ্ধে দেখা গেল তাঁকে, তো কখনও বা সমুদ্রতটে পড়ে থাকা শাঁখ দিয়ে শত্রুর মুখ থেঁতলে রক্তস্নাত চেহারায় উল্লাসে মাততে দেখা গেল জলদস্যুরূপী প্রিয়াঙ্কা চোপড়াকে। যেমন আগ্রাসী অভিব্যক্তি, তেমনই অ্যাকশনের মারপ্যাঁচ, নায়িকার এহেন অবতার দেখে অনেকেই আবার অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে তুলনা টেনে বসেছেন। কেউ বা আবার ‘লেডি জ্যাক স্প্যারো’ তকমাও সেঁটেছেন।
বিখ্যাত গানে বলে, ‘হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে’। তবে হৃদয়ে না হলেও ট্যাটুর মাধ্যমে শরীরে ভালোবাসার মানুষের নাম খোদাই করার বহু উদাহরণ রয়েছে। সদ্যই সেই তালিকায় নাম লিখিয়েছেন হার্দিক। প্রেমিকা মাহিকা শর্মার নামের প্রথম অক্ষর ‘এম’ ট্যাটু করিয়েছেন তারকা অলরাউন্ডার।
মজার কথা হল, এই ট্যাটুটি করাতে হার্দিক সানির স্টুডিও-তে গিয়েছিলেন রাত দুটোর পরে। প্রায় ২-৩ ঘণ্টা পরিশ্রমের পর ট্যাটুটি তৈরির কাজ শেষ হয়। ভোর সাড়ে পাঁচটা নাগাদ তিনি স্টুডিও থেকে বেরিয়ে যান। সব মিলিয়ে ঘণ্টা তিনেক স্টুডিও-তে ছিলেন। সানি জানিয়েছেন তিনি প্রতিটি সেশনে ৫ লক্ষ টাকা করে নেন। হার্দিকের ওই ট্যাটু করাতে একাধিক সেশন লেগেছে তাঁর। সেক্ষেত্রে ধরে নিতে হবে প্রেমিকার জন্য ট্যাটু করাতে ৫ লাখের বেশি খরচ করেছেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার।
Published By: Sandipta BhanjaPosted: 09:51 PM Feb 18, 2026Updated: 04:51 PM Feb 19, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
