Advertisement
মহাকাশ স্টেশনের আইকনিক 'কুপলা' থেকে চোখ পৃথিবীর দিকে, কেমন আছেন গগনচারী শুভাংশু?
মহাকাশ স্টেশনের জানলা দিয়ে সূর্যোদয় দেখলেন ভারতীয় মহাকাশচারী।
স্পেসএক্স-এর তৈরি ড্রাগনে চেপে আমেরিকার ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে রওনা দেন শুভাংশু-সহ চার মহাকাশচারী।
২৫ জুন রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসাবে অ্যাক্সিয়ম-৪ অভিযানের অংশ হয়ে মহাকাশ পৌঁছান গ্রুপ ক্যাপটেন শুক্লা।
১৪ দিন আইএসএসে থাকবেন শুভাংশু এবং অন্য মহাকাশচারীরা। বিভিন্ন পরীক্ষানিরীক্ষা চালাবেন। নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে দলটি এই কাজ করবে।
২৬ জুন বৃহস্পতিবার বিকেল চারটে নগাদ ‘ডকিং’ প্রক্রিয়া’ সম্পূর্ণ হয় ড্রাগন নাম্নী মহাকাশযানের। তারপরই আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখেন শুভাংশু। বার্তা দেন, 'গর্বের মুহূর্ত'।
মহাকাশ আগে রওনা হওয়ার আগে সাংবাদিক সম্মেলনে ভারতীয় নভশ্চর জানান, এই অভিযানে তাঁর সঙ্গে রয়েছে মুখরোচক ভারতীয় খাবার। এবং প্রিয় গান---শাহরুখ খানের স্বদেশ ছবির ‘ইউঁ হি চলা চল রাহি’।
রাকেশ শর্মা মহাশূন্যে ভেসেছিলেন ৭ দিন ২১ ঘণ্টা। গত ৩ জুলাই, ২০২৫-এই এই রেকর্ড ছুঁয়ে ফেলেছেন শুভাংশু! সেসময় তাঁর মহাকাশে থাকার মেয়াদ ৭ দিন ২১ ঘণ্টা।
মহাকাশ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দেশবাসীর সঙ্গে কথা বলেন শুভাংশু। প্রধানমন্ত্রীর বার্তা, ভারত থেকে দূরে কিন্তু ভারতীয়দের হৃদয়ে আপনি। পালটা মাতৃভূমির প্রতি কৃতজ্ঞতা জানান গ্রুপ ক্যাপ্টেন।
Published By: Kishore GhoshPosted: 10:07 PM Jul 06, 2025Updated: 10:16 PM Jul 06, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
