Advertisement
ইডেনে নামার আগে ফুরফুরে মেজাজে বাবর আজম, খেললেন গল্ফ, সঙ্গী কারা?
মঙ্গলবার কলকাতার আরসিজিসি গল্ফ কোর্সে দেখা গেল পাকিস্তান অধিনায়ককে।
ইংল্যান্ডের বিরুদ্ধে ইডেনের বাইশ গজে নামার আগে ফুরফুরে মেজাজে বাবর আজম। ক্রিকেট ব্যাট সরিয়ে রেখে আপাতত হাতে তুলে নিয়েছেন গল্ফ স্টিক!
মঙ্গলবার কলকাতার আরসিজিসি গল্ফ কোর্সে দেখা গেল পাকিস্তান অধিনায়ককে। বেশ খানিকক্ষণ গল্ফ খেলে কাটালেন তারকা। অনুরাগীর আবদারে আবার ছবিও তুললেন।
তবে শুধুই বাবর নয়, পৌঁছে গিয়েছিলেন প্রাক্তন প্রোটিয়া তারকা তথা পাকিস্তানের বর্তমান বোলিং কোচ মর্নি মর্কেলও। ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়ে তিনিও খেললেন গল্ফ।
ছিলেন পাক দলের কোচ গ্র্যান্ড ব্র্যাডবার্নও। কয়েকদিন ধরেই নাকি গল্ফ কোর্সে যাওয়ার পরিকল্পনা করছিলেন তাঁরা। অবশেষে এদিন সেই ইচ্ছে পূরণ হয় পাক দলের সদস্যদের।
Published By: Sulaya SinghaPosted: 06:27 PM Nov 07, 2023Updated: 08:27 PM Nov 07, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
