Advertisement
পীতবর্ণ ছিল না পুলকিত-কৃতীর গায়ে মাখানো হলুদ, কী এমন মেশানো হয়েছিল?
নববধূ কৃতীই ফাঁস করে দিলেন খবর।
জানুয়ারি মাসে সেরেছিলেন বাগদান। আর ১৫ মার্চ বিয়ে। ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়েন পুলকিত সম্রাট ও কৃতী খরবন্দা।
গুঁরগাওয়ের এক বিলাসবহুল হোটেলে বসেছিল পুলকিত-কৃতীর বিয়ের আসর। বিয়ের আগে সেখানেই হয়েছিল গায়ে হলুদের অনুষ্ঠান।
পীতবর্ণ ছিল না পুলকিত-কৃতীর গায়ে মাখানো হলুদ। কী এমন মেশানো হয়েছিল তাতে? শনিবার সেই তথ্য ফাঁস করলেন নববধূ কৃতী।
গায়ে হলুদের একাধিক ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন কৃতী। নিজের এই পোস্টের ক্যাপশনেই অভিনেত্রী জানিয়েছেন, হলুদের মুলতানি মাটি মিশিয়ে তাঁদের গায়ে লাগানো হয়েছিল।
Published By: Suparna MajumderPosted: 05:11 PM Mar 24, 2024Updated: 05:11 PM Mar 24, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
