Advertisement
ভারতের দিভিতা পেলেন না মুকুট, চোখা প্রশ্নের জবাব দিয়ে মিস ইউনিভার্স আর'বনি গ্যাব্রিয়েল
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় কারা দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করলেন?
৭১তম মিস ইউনিভার্সের মুকুট মাথায় উঠল আমেরিকার আর'বনি গ্যাব্রিয়েলের। তাঁর মাথায় জয়ীর মুকুট পরিয়ে দেন গতবারের মিস ইউনিভার্স হরনাজ সান্ধু।
এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন মিস ভেনিজুয়েলা। তৃতীয় স্থান অধিকার করেছেন মিস ডমোনিকান রিপাবলিক।
জয়ের মুকুট পরতে পারেননি ভারতীয় কন্যা দিভিতা রাইয়ের। কর্ণাটকের ম্যাঙ্গালুরুর বাসিন্দা। গত বছর মিস ডিভা ইউনিভার্স হয়েছিলেন তিনি।
স্কুলে পরার সময় থেকে ফ্যাশন ডিজাইনিংয়ের প্রতি টান অনুভব করেন তিনি। নর্থ টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাশন ডিজাইনে ব্যাচেলর ডিগ্রি করেন।
Published By: Sayani SenPosted: 01:01 PM Jan 15, 2023Updated: 01:01 PM Jan 15, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
