Advertisement
'দিদি' মমতার ডাকে কালীঘাটে 'ভাইজান' সলমন, ক্যামেরাবন্দি বিশেষ বিশেষ মুহূর্ত
কালো গাড়ি থেকে সলমন নামতেই উত্তরীয় পরিয়ে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী।
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সমস্ত হুমকি উপেক্ষা করে কলকাতায় এসেছেন সলমন খান। দেখা করেছেন 'দিদি' মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।
শনিবার বিকেল ৪টের একটু পরে কালীঘাটের বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন ভাইজান। পরনে ছিল জিনস ও আকাশি নীল রঙের শার্ট।
কালো গাড়ি থেকে সলমন নামতেই উত্তরীয় পরিয়ে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। হাতজোড় করে একে অন্যকে অভিবাদন জানান।
শোনা গিয়েছে, সলমনকে আনতে পাঁচতারা হোটেলে গাড়ি পাঠানোর ব্যবস্থা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই গাড়িতে যাতায়াত করেছেন ‘ভাইজান’।
Published By: Suparna MajumderPosted: 08:17 PM May 13, 2023Updated: 08:17 PM May 13, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
