Advertisement
সাত পাকে বাঁধা পড়লেন গায়ক দুর্নিবার সাহা, নবদম্পতিকে শুভেচ্ছা টলিউডের
দেখে নিন বিয়ের ছবি।
টলিপাড়ায় আবার বেজেছে বিয়ের সানাই। সাত পাকে বাঁধা পড়েছেন গায়ক দুর্নিবার সাহা ও গায়িকা মীনাক্ষী মুখোপাধ্যায়।
বিয়েতে দুর্নিবার এবং মীনাক্ষী, দু’জনেই সেজেছিলেন ট্র্যাডিশনাল পোশাকে। দুর্নিবার পরেছিলেন ধুতি-পাঞ্জাবি। অন্যদিকে মীনাক্ষী সেজেছিলেন লাল বেনারসি এবং মানানসই গয়নাতে।
রবিবার রাজারহাটের এক আবাসনে বিয়ের এলাহি আয়োজন করা হয়েছিল। ২০১৭ তে আইনি বিয়ে সেরে ফেলেন দুর্নিবার-মীনাক্ষী। এবার সামাজিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা।
গোটা বিয়েবাড়ি সাজানা হয়েছিল আলো ও বাহারি ফুলে। খাওয়া দাওয়াতেও ছিল ভরপুর বাঙালিয়ানা। ২৩ তারিখ বসতে চলেছে দুর্নিবার এবং মীনাক্ষীর রিসেপশনের আসর। রিসেপশনে লেহেঙ্গা নয়। ডিজাইনার শাড়িতে দেখা যাবে মীনাক্ষীকে।
বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দম্পতির বন্ধু, গায়িকা ইমন চক্রবর্তী এবং তাঁর স্বামী নীলাঞ্জন ঘোষ। এ মাসেই সাতপাকে বাঁধা পড়েছেন ইমন-নীলাঞ্জন।
উপস্থিত ছিলেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অভিনেত্রী স্বস্তিকা দত্তও। দু’দিন আগেই এই জুটি প্রকাশ্যে এনেছেন তাঁদের প্রেমের খবর।
একুশের ভোটে এখনও পর্যন্ত কার্যত সবচেয়ে জনপ্রিয় স্লোগান 'খেলা হবে'। দেওয়াল লিখনেও বাদ পড়ল না সেই চেনা স্লোগান।
Published By: Paromita KamilaPosted: 06:00 PM Feb 22, 2021Updated: 05:27 PM Mar 08, 2021
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
