Advertisement
স্বস্তিকার 'পুরানো সেই দিনের কথা', নাচের নস্ট্যালজিয়ায় অভিনেত্রী
অতীতের একাধিক ছবি শেয়ার করেছেন স্বস্তিকা।
অভিনয়ের পাশাপাশি নাচেও পারদর্শী স্বস্তিকা মুখোপাধ্যায়। এখন তাঁর অভিনয়ের খ্যাতি বেশি। তবে স্কুলে পড়াকালীন অভিনেত্রী প্রচুর নাচের অনু্ষ্ঠান করেছেন।
ভরতনাট্যম, ওড়িশি থেকে ভাংড়া, সব ধরনের নাচ করতেন স্বস্তিকা। তার প্রমাণ দিলেন অতীতের এই ছবিগুলো শেয়ার করে। এর মাধ্যমেই স্মৃতির সরণি বেয়ে হাঁটলেন নায়িকা।
নিজের শেয়ার করে পোস্টের ক্যাপশনে স্বস্তিকা লিখেছেন, 'একেই অন্য এক যুগের থ্রোব্যাক বলে। সমস্ত স্কুল ফাংশনের ডান্সিং ক্যুইন ছিলাম আমরা। ভরতনাট্যম, ওড়িশি, ভাংড়া, যা বলা হত তাই।'
Published By: Suparna MajumderPosted: 04:18 PM Nov 22, 2024Updated: 09:29 PM Nov 22, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
