Advertisement
'নগ্ন হতে পারব না'! মুখের উপর অনুরাগ কাশ্যপের প্রস্তাব ফেরান নায়িকা, তারপর?
নগ্নতা নিয়ে ছুৎমার্গ! জবাবে যা বলেন, সম্প্রতি এক সাক্ষাৎকারে সেকথাই ফাঁস করেন অভিনেত্রী।
সিনেমার সঙ্গে নগ্নতার সমীকরণ নিয়ে বরাবরই বিতর্ক। সিনেমহলে কারও বক্তব্য, সিনেমা হিট করানোর জন্য তারকাদের নগ্ন হওয়ার কোনও প্রয়োজন নেই। আরেকাংশ আবার বরাবর বলে আসছে, নগ্নতা নিয়ে ছুৎমার্গ থাকলেও চরিত্রের প্রয়োজনে পেশাদার অভিনেতাদের পোশাক খুলতে দোষ কোথায়? যদিও এহেন বিতর্কের উর্ধ্বে গিয়ে বহু তারকাই ক্যামেরার সামনে এই অসাধ্য সাধন করেছেন। তবে অনুরাগ কাশ্যপের প্রস্তাব মুখের উপর ফিরিয়ে দেন এক নায়িকা।
তিনি তেজস্বিনী কোলহাপুরী। অভিনয় দুনিয়ায় হাতেখড়ির পরই অনুরাগ কাশ্যপের সঙ্গে কাজ। কিন্তু বিবিধ জটিলতার কারণে এযাবৎকাল সেই ছবি মুক্তির আলো দেখেনি। পরবর্তীতে তেজস্বিনীকে এক জনপ্রিয় সিনেমার জন্য ক্যামেরার সামনে নগ্ন হওয়ার প্রস্তাব দেন পরিচালক। সেই প্রস্তাব অভিনেত্রী পত্রপাঠ নাকচ তো করে দেনই, পাশাপাশি জবাবে যা বলেছিলেন, সম্প্রতি এক সাক্ষাৎকারে সেকথাই ফাঁস করেন অভিনেত্রী।
সালটা ২০০৯। পলিটিক্যাল ড্রামা 'গুলাল'-এ একটি বিশেষ চরিত্রের জন্য তেজস্বিনী কোলহাপুরীকে বেছেছিলেন অনুরাগ কাশ্যপ। সিদ্ধার্থ কান্নানের পডকাস্টে অভিনেত্রী জানান, অনুরাগ আমার হাতে চিত্রনাট্য ধরিয়ে বলেন- 'এটা পড়ে নাও, আমি চাই তুমি এই সিনেমায় অভিনয় করো।' আমি জানাই, এতে তো আমার অভিনয় করার মতো কিছুই নেই। শুধু নগ্ন হতে হবে!"
এরপরই অনুরাগ তেজস্বিনীকে বলেন, 'নগ্ন হতে হলে হবে!' পালটা তেজস্বিনী জানান, 'তুমি কি পাগল হয়ে গেছো, আমি কীভাবে নগ্ন হব? এটা হিন্দি সিনেমা। আর আমি এমন কিছু করলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে।' কিন্তু পরিচালকও নাছোড়বান্দা! অনুরাগ জানান, 'চরিত্রটা কিন্তু এভাবেই লেখা।' কিন্তু ছবিটা যখন রিলিজ করে তখন তেজস্বিনী দেখেন, তাঁরই বন্ধু-সহকর্মী জেসি রান্ধাওয়া ওই চরিত্রে অভিনয় করেছেন। শুধু তাই নয়, তেজস্বিনী যখন দেখেন জেসি বডিস্যুট পরে শুটিং করেছেন, তখনই তীব্র ক্ষোভ জন্মায় তাঁর!
Published By: Sandipta BhanjaPosted: 09:00 PM Jul 22, 2026Updated: 09:00 PM Jul 22, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
