Advertisement
চায়ের রাজনীতি! চা বানিয়ে খাওয়ালেন তৃণমূলের শর্মিলা, চা দোকানির মন জয় দিলীপেরও
কী বলছেন চা দোকানিরা?
প্রচারে বেরিয়ে আগে নিজের হাতে খাবার পরিবেশন করেছিলেন কর্মীদের। এবার কর্মীদের গলা ভেজাতে নিজের হাতে চা তৈরি করে খাওয়ালেন বর্ধমান পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বিশিষ্ট চিকিৎসক শর্মিলা সরকার।
শনিবার জামালপুরে প্রচার করেন তৃণমূল প্রার্থী। এই প্রথমবার এখানে প্রচার করলেন। রোড শো করেন। জামালপুরের বিপত্তারিণী তলায় পুজো দেন।
জামালপুরের দোলরডাঙায় একটি দোকানে চা খান শর্মিলা। কেটলি নিজের হাতে তুলে নেন। কাপে চা ভরে দলীয় কর্মী 'ভাইবোন'দের হাতে তুলে দেন শর্মিলা।
Published By: Sayani SenPosted: 04:45 PM Mar 30, 2024Updated: 04:45 PM Mar 30, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
