Advertisement
শীতে আগুন গিলে খেল আশ্রয়! শেষ সম্বল বাঁচানোর মরিয়া লড়াই তপসিয়ায়, লেন্সবন্দি হাহাকার
রাজ্যের তরফে দুর্গতদের জন্য তিনটি ত্রাণশিবির খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শীতের দুপুরে আচমকা আগুন। দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনে ঘরছাড়া তপসিয়ার প্রায় ১২০ পরিবার। ছবি: সায়ন্তন ঘোষ।
দমকলের ইঞ্জিন পরিস্থিতি আয়ত্তে আনতে ঝাঁপিয়ে পড়লেও রীতিমতো বেগ পেতে হয়। চোখের সামনে সর্বস্ব পুড়তে দেখে কান্নায় ভেঙে পড়েন বাসিন্দারা। ছবি: সায়ন্তন ঘোষ।
শেষ সম্বল বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন ক্ষতিগ্রস্তরা। কেউ গামলায় পোশাক নিয়ে ঘর ছেড়েছেন, কারও হাতে আবার ফ্রিজ। ছবি: সায়ন্তন ঘোষ।
পুড়ে ছাই সাধের স্কুটার। মুহূর্তের আগুন গ্রাস করেছে বাড়ি। ধ্বংসস্তূপ জুড়ে শুধুই হাহাকার। ছবি: সায়ন্তন ঘোষ।
লেলিহান শিখার গ্রাসে ঘরছাড়া ১২০ টি পরিবার। ডিসেম্বরের শহরে রাতে মাথা গুঁজবেন কোথায়? এখনও উত্তর অজানা। ছবি: ব্রতীন কুণ্ডু।
সর্বস্ব হারিয়ে নিঃস্ব ঝুপড়িবাসীরা। একমাত্র রাজ্য সরকার পাশে দাঁড়ালেই ফের ঘুরে দাঁড়াতে পারবেন, বলছেন ক্ষতিগ্রস্তরা। ছবি: ব্রতীন কুণ্ডু।
Published By: Tiyasha SarkarPosted: 02:52 PM Dec 20, 2024Updated: 04:25 PM Dec 20, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
