Advertisement
'ভীষণ ভালবাসি তোমায়', ভ্রমণের ছবি পোস্ট করে মেসিকে জন্মদিনের শুভেচ্ছা অ্যান্তোনেলার
৩৫ বছরের জন্মদিনে বিশ্ববাসীর শুভেচ্ছার বন্যায় ভাসছেন আর্জেন্টাইন সুপারস্টার।
৩৫ বছরের জন্মদিনে বিশ্ববাসীর শুভেচ্ছার বন্যায় ভাসছেন লিওনেল মেসি। সেই তালিকা থেকে বাদ পড়েননি আর্জেন্টাইন মহাতারকার স্ত্রী অ্যান্তোনেলা রোকুজ্জাও। একাধিক ছবি পোস্ট করে জানিয়েছেন শুভেচ্ছা।
আপাতত ফুটবল থেকে বিরতি নিয়ে ইবিজায় স্ত্রী ও সন্তানদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন পিএসজি সুপারস্টার। অ্যান্তোনেলার সঙ্গে কাটানো বিশেষ কিছু মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন মেসি।
ফুটবল থেকে দূরে থেকেও একেবারে ফিট অ্যান্ড ফাইন মেসি। ইবিজায় মেসি ও তাঁর পরিবারের পাশাপাশি দেখা গিয়েছে স্প্যানিশ তারকা সেস ফ্যাব্রাগাসকেও।
তিন সন্তানকে সঙ্গে নিয়ে জন্মদিনের ছুটি যে ভালই কাটাচ্ছেন মেসি, তা অ্যান্তোনেলার পোস্ট করা এই ছবিতেই স্পষ্ট।
Published By: Sulaya SinghaPosted: 04:50 PM Jun 24, 2022Updated: 11:56 PM Jun 27, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
