shono
Advertisement
boy and girls names

সদ্যোজাতর নাম 'অ' বা 'আ' আদ্যক্ষরে রাখার ইচ্ছা? রইল অর্থ-সহ একগুচ্ছ নামের সন্ধান

হয়তো পরিবারের প্রবীণ কোনও সদস্যের ইচ্ছে, ‘অ’ বা ‘আ’ দিয়েই নাম রাখা হবে নবজাতকের। হয়তো দাদা বা দিদির নামের আদ্যক্ষর ‘অ’ বা ‘আ’, অথবা বাবা-মায়ের নামের সঙ্গে মিলিয়ে এমন নামই বেছে নিতে সম্মত সকলেই।
Published By: Utsa TarafdarPosted: 07:48 PM May 13, 2026Updated: 07:48 PM May 13, 2026

বাড়িতে এসেছে নতুন অতিথি। জন্মের আগে থেকেই বাবা-মা ভেবে রেখেছে হাজারও আদরের নাম। কিন্তু ভালো নাম তো যা হোক দিলেই চলে না! একরাশ নামের মধ্যে থেকে বাবা-মা বেছে নিতে চায় সবথেকে সেরাটি। হয়তো পরিবারের প্রবীণ কোনও সদস্যের ইচ্ছে, ‘অ’ বা ‘আ’ দিয়েই নাম রাখা হবে নবজাতকের। হয়তো দাদা বা দিদির নামের আদ্যক্ষর ‘অ’ বা ‘আ’, অথবা বাবা-মায়ের নামের সঙ্গে মিলিয়ে এমন নামই বেছে নিতে সম্মত সকলেই। রইল অ/আ দিয়ে শুরু হয়, এমন পনেরোটি নাম ও সেগুলির অর্থ, চাইলে এই তালিকা থেকে বেছে নিতে পারেন পরিবারের নতুন খুদে সদস্যটির নাম।

Advertisement

১। আহান – নামের অর্থ, ‘ভোর’, ‘সূর্যের প্রথম রশ্মি’, অথবা ‘এক নতুন সূচনা’। নামটি শুনতেও আধুনিকও লাগে, গভীর অর্থবহও বটে।
২। অর্ণব – শব্দের অর্থ, সমুদ্র। সুদূর বিস্তৃত নীল জলরাশির গভীরে অজানা রহস্যের ভাণ্ডার। এমন নামের পুত্রটিও ভবিষ্যতে হয়ে উঠবে গভীর মননের অধিকারী, শান্ত, সমাহিত।

৩। আত্রেয়ী – হিন্দু পুরাণ অনুযায়ী, এই নাম এক ঋষিকন্যার।
৪। আয়ুশ – এই নামের জাতক হবে দীর্ঘ আয়ুর অধিকারী। নামটির মধ্যেই যেন রয়েছে সুস্বাস্থ্য ও উজ্জ্বল আগামীর আশীর্বাদ।
৫। আরুশ – শব্দের অর্থ, সূর্যের প্রথম কিরণ। নামের মধ্যেই যেন রয়েছে যা কিছু শুভ, তার ইঙ্গিত।
৬। আরুণি – শব্দের অর্থ, ভোর। এই নামের জাতিকা স্নিগ্ধ, কোমলমতী হবে ভবিষ্যতে, এমন বিশ্বাস রাখতেই পারেন অভিভাবক।
৭। আদিত্য – এই শব্দের অর্থ, স্বয়ং সূর্য। বিশ্বাস করা হয়, এই নামের জাতক ভবিষ্যতে হয়ে উঠবে দৃঢ়চেতা, লক্ষ্যে স্থির।
৮। অম্লান – অর্থাৎ, শত আঘাতেও ম্লান হবে না যার ঔজ্জ্বল্য। হাজার ঝড়ঝঞ্ঝা পেরিয়েও যে মানুষের পরিবর্তন আসবে না, নিজের সিদ্ধান্তে অনড় থাকতে পারবে যে, তার জন্য অত্যন্ত মানানসই এই নাম।৯। আদৃতা – অর্থাৎ, আদরে যত্নে বেড়ে ওঠার ভাগ্য নির্ধারিত রয়েছে যে জাতিকার কপালে।
১০। অবিনাশ – যাকে বিনাশ করতে পারে না অন্য কেউ। যার প্রতি সম্মানে নতজানু হতে হয় অপর পক্ষকে।
১১। অভিনব – অর্থাৎ যা নতুন, যা আগে দেখা যায়নি তেমনভাবে। যা অন্যকে চমকিত করবে, আকর্ষিত করবে। ঐতিহ্য আর আধুনিকতার এক অদ্ভুত মেলবন্ধন এই নাম।

১২। অস্মিতা – যে জাতিকা অহংবোধ, আত্মসম্মানে বলীয়ান। আত্মপরিচয় গড়ার লক্ষ্যে সচেতন।
১৩। আরভ – এই নামের জাতক যেন প্রশান্তি ও নির্মলতার মূর্ত প্রতীক। কোনও দুর্ঘটনাই তাকে টলাতে পারবে না। ভয় পাওয়াতে পারবে না।
১৪। অনুপ – যার মতো অন্য কেউ নেই! যে মানুষ অতুলনীয়, সর্বশ্রেষ্ঠ, তা সে তার কর্মেই হোক, বা রূপে।
১৫। অভীপ্সা – অজানার জানার তীব্র বাসনা রয়েছে যার মনে। এমন কন্যা উচ্চকাঙ্খী, লক্ষ্যে অবিচল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement